আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
৮০+ বয়সে প্রয়াত আমার চিরতরুণ মেজ ভাই বলতেন, জন্মের কেবল দিন–মাস মনে রাখবে, সালটা ভুলে যাবে। আসলেও তো বয়স বাড়ার চিন্তা করে লাভ নেই। ওটা বাড়বেই। বাড়ুক। আপনি দেহকে সুস্থ রাখুন, মনকে সজীব রাখুন। জীবন সুন্দরভাবে চলবে। কল্যাণ হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
গুরু বা শিক্ষকের ওপর অনেক কিছুই নির্ভর করে। গুরু ভালো হলে শিক্ষার্থীকেও তিনি উন্নত করে তুলবেন। সেই জন্যই আমরা সারা জীবন একজন আদর্শ গুরু বা শিক্ষক খুঁজে বেড়াই। গুরু শিক্ষার্থীকে খোঁজেন না, শিক্ষার্থীকেই গুরু খুঁজে নিতে হয়। আপনিও সেই চেষ্টাই করুন। শুভ হোক!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুনের প্রতিভা নানা দিকে যায়। মিথুন নারী-পুরুষের বুদ্ধি যেমন দ্রুত, তেমনই গভীর। এই গুণ কাজে লাগিয়ে মিথুন নারী-পুরুষ জীবনের শ্রেষ্ঠ সাফল্যগুলো কুড়িয়ে নিতে পারেন। প্রিয় মিথুন, কথাগুলো গুরুত্ব দিয়ে ভাবুন। জয় আপনার হবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
উচ্চাশা একটা ভালো জিনিস। সবারই এটা থাকা দরকার। উচ্চাশা না থাকলে ওপরের দিকে যাবেন কেমন করে! তবে ওপরের দিকে যেতে চেয়ে আপনার বাস্তবতা জ্ঞান যেন লোপ না পায়!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সপ্তাহে আপনার জীবনে একটি মোটামুটি কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিতে পারে। আমার মনে হয়, আপনি তা পারবেন। কাজেই মনে উৎসাহ নিয়ে সামনে চলুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে কন্যা জীবনযাপনে নতুনত্বের সন্ধান পাবেন। এই নতুনত্বকে কাজে লাগিয়ে তিনি সাফল্যের অনেক দিক খুঁজে পাবেন। আমি তাঁর সামনে আশা ও আনন্দ ছাড়া অন্য কিছু দেখতে পাই না। কল্যাণ হোক আপনার!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
কঠিন সময় সব মানুষকে পার করতে হয়। তবে তুলা নারী-পুরুষের জীবনে বর্তমানে এক সুসময় চলছে। অনেক বাধা পার হয়ে তাঁরা সামনে এগিয়ে যাবেন। জয় হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক নারী-পুরুষের এখন উজ্জ্বল সাফল্য পাওয়ার কথা। আপনি নিজে সফল হোন, আপনার অনুগামীদেরও সফল করে তুলুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু নারী-পুরুষের সামনে একটা না একটা লক্ষ্য থাকতে দেখা যায়। এই লক্ষ্য অর্জনের জন্য তাঁরা সীমাহীন পরিশ্রম করতে প্রস্তুত। চলতি সপ্তাহে ধনু তাঁর কাজে সফল হবেন
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
ফলের দিকে না তাকিয়ে অক্লান্তভাবে কাজ করে যান। এই কাজের পুরস্কার পেতে দেরি হবে না। আপনার সাফল্য কামনা করি।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনি যতটা ভাবছেন, ততটা খারাপ সময় আপনার নয়। সাফল্য আপনার সামনেই। একটু হাত বাড়ান।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীনের এখন সুসময়। এ সময় চলার গতি থামাবেন না। সামনের দিকে এগিয়ে যান এবং সব সময় হাসিখুশি থাকতে চেষ্টা করুন। আপনার সাফল্য দেখে আপনাকে সবাই মনে রাখবে। শুভ হোক!