আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
শাস্ত্রমতে মেষ হচ্ছে, নব বসন্তের প্রতীক। প্রিয় বসন্তের প্রতীক, নিজের জীবনে বসন্তের ফুল ফোটান। অন্যের জীবনেও। বলুন: বসন্ত জাগ্রত দ্বারে। শুভ হোক আপনার আজ এবং আগামী।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
স্মৃতির পকেট হাতড়ে বের করে আনুন কিছু আনন্দের স্মৃতি। স্মৃতির আনন্দ মানুষের মনকে তাজা রাখে। আশা করি, চলতি সপ্তাহটি আপনার খুব চমৎকার কাটবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
অস্কার ওয়াইল্ড বলেছেন: আমি সুখকে খুঁজি না, খুঁজি আনন্দকে, যা অনেক বেশি ট্র্যাজিক। আমি বলি, তবে হ্যাঁ, দুটিকেই খুঁজতে হয়। না হলে, সুখ এবং আনন্দ সামনে দিয়ে চলে যায়। ধরা যায় না। চলতি সপ্তাহে কথাটি মনে রাখুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
টাকা জীবনে কিছু নয়—এ কথা যাঁরা বলেন, তাঁদের সঙ্গে আমি একমত নই। আমি বলি, টাকা থাকলে বাজারের শান্তি স্টোর থেকে শান্তিও কিনতে পাওয়া যায়। ভেবে দেখুন, আমার কথাটা ঠিক কি না।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ভয়ের কিছু নেই। তবে চলতি সপ্তাহে খাওয়াদাওয়ার ব্যাপারে একটু সতর্ক হবেন। ঝগড়া এড়িয়ে চলবেন। শুভ হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার কর্মব্যস্ততা তো দেখি বেড়েই চলেছে। আমার চোখে ব্যস্ততা মানেই সাফল্য। প্রিয় কন্যাকে এগিয়ে যেতে বলি। কখনো মন খারাপ করে বসে থাকবেন না। জীবনে মন খারাপ করে থাকার কোনো অবকাশ নেই।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বর্তমান সময়ে কোনো কোনো তুলার বিদেশ সফর হতে পারে। সবাই মনে মনে তৈরি থাকুন। আর শুনুন, জন্মের তারিখ ও মাসটা শুধু মনে রাখবেন। সালটা ভুলে যাবেন। এটা হচ্ছে পজিটিভভাবে জীবন কাটানোর একটি বৈজ্ঞানিক পদ্ধতি। জয় হোক তুলা আপনার!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
শাস্ত্রে বৃশ্চিককে একটি মহান রাশি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বৃশ্চিক, এই কথাটির সমান হয়ে উঠুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এ সপ্তাহের রাশিফল আপনার ভালোই আছে। ভাবনার কিছু নেই। আজ এই সুযোগে আমার ঘুম কিনে খাই বই থেকে আপনাকে শুনিয়ে দিই একটি ছোট্ট কবিতা। ১৯৯৬ সালে লেখা শিল্পিত অপভাষ—
আপজাত্য আবিষ্কার করা অন্যায় কবিতায়, যখন কবি, কবিতায়, শিল্পিত অপভাষে লিপ্ত হয়: মাত্রা থাকে, রুচি থাকে, সুন্দর ঘৃণা;/শত্রুরও ঔচিত্য বটে চমৎকৃত হওয়া।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কী প্রিয় মকর, মুচকি মুচকি হাসছেন কেন? আমি কিন্তু সব জানি। বেশি হাসলে, সবাইকে বলে দেব। ভালো থাকবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
যেসব কুম্ভ টাকা চান, এখন তাঁরা টাকা পাবেন। খ্যাতি যাঁরা চান—তাঁরা খ্যাতি পাবেন। দুটিই একসঙ্গে যাঁরা পেতে চান, তাঁরাও হয়তো সেটা পাবেন। খুশি থাকুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আপনার এখন সুসময় চলছে। একবারও বলবেন না যে মন ভালো নেই। মনকে প্রশ্ন করুন: আমি তোর মালিক, না তুই আমার মালিক? আসলে তো তুই-ই আমার অধীনে আছিস। হাসি মুখে থাক।