আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। 

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

একটা সমস্যা সমাধানের কাজে নেমে গেলে সমস্যাটাই যেন কমতে থাকে। চলতি সপ্তাহে আপনি কাজ হাতে নেবেন এবং আপনার সমস্যা কমে যেতে থাকবে। শুভ হোক! 

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

রবীন্দ্রনাথের একটা গান আছে, হয়তো আপনি শুনেছেন: জীবনে পরম লগন/ কোরো না হেলা, কোরো না হেলা হে গরবিনী। এটাই চলতি সপ্তাহে আপনার প্রতি আমার বার্তা। বুঝে নিন। 

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

চমকে ওঠার মতো কিছু এ সপ্তাহে আপনার ঘটবে না। তবু বলতে পারি, বৈচিত্র্যও থাকবে। কাজেই খুশি থাকুন। 

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

চলতি অসহ্য গরমে দমে যাবেন না। বেশি কষ্ট হলে ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত খেয়ে নেবেন। সপ্তাহ আপনার শুভ! 

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

এ সপ্তাহে সিংহের অনেকগুলো শুভ সংবাদ আছে। সেইভাবে মনকে প্রস্তুত করুন। কল্যাণ হোক! 

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কন্যার জীবনে এখন বৈচিত্র্য আসার সময়। নিজের অনুভূতিকে আরও প্রখর করে তুলুন। বৈচিত্র্যগুলো উপভোগ করুন। শুভ হোক! 

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। এ সপ্তাহে তাঁর নতুন চ্যালেঞ্জ আসবে এবং সে চ্যালেঞ্জ তিনি সফলভাবে অতিক্রম করবেন। জয় হোক! 

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

জীবনে কাজের চাপ না থাকলে সেটা তো কিছুই হলো না। যত কাজ তত সাফল্য। মনের মধ্যে ফুর্তি আনুন। মঙ্গল হোক! 

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

পথ যতই কঠিন হোক, আপনাকে যে তার চেয়েও কঠিন হতে হবে। আপনার পথচলা সফল হবে। ভাবনার কী আছে! 

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

চলতি সপ্তাহে আপনি নতুন লোকের দেখা পাবেন। নতুন পরিচয়ের মধ্য দিয়ে আপনার এই সাত দিন সজীব হয়ে উঠবে। আমার কথার ওপর ভরসা রাখুন। 

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে আপনি একটা নেতৃত্বের অবস্থানে চলে যেতে পারেন। এর জন্য তৈরি হোন। আমরা আপনার সাফল্য কামনা করি। 

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

জীবনে এখন আপনার মন খারাপ করে বসে থাকার কোনো অবকাশ নেই। আনন্দিত মন নিয়ে সামনে অগ্রসর হোন। তার আগে একটু হেসে নিন।