আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ তারুণ্যের প্রতীক। ঝড়-বৃষ্টিকে সে উপেক্ষা করে। নতুন নতুন দিকে এগিয়ে যাওয়াই তাঁর স্বভাব। চলতি সপ্তাহে মেষ এক নতুন দিকের সন্ধান পাবেন। জয় হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ তাঁর স্বভাবের জন্যই জনপ্রিয় হন। তাঁর স্বভাবে রয়েছে তারুণ্যের ছোঁয়া। চলতি সপ্তাহে বৃষ একাধিক জয় পাবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুনের চলতি সপ্তাহের রাশিফল তাঁকে অবশ্যই সন্তুষ্ট করবে। সপ্তাহ তাঁর শুভ রয়েছে। মিথুনের রাশিফল লিখতে গিয়ে বারবার মনে পড়ে যাচ্ছে লাকী আখান্দের কথা।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট নারী-পুরুষের একটা ভালো দিক এই যে তাঁরা খুব সহজে কোনো কাজের হাল ছাড়েন না। চলতি সপ্তাহে কর্কট হতাশা থেকে উঠে আসবেন। আমরা তাঁর জয় কামনা করি।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ শুধু যে পশুর রাজা তা-ই নয়, রাশির মধ্যেও সিংহ অন্যতম শক্তিশালী। চলতি সপ্তাহে সিংহের মধ্যে সঞ্চারিত হবে নতুন শক্তি। প্রিয় সিংহ, আপনার নতুন শক্তির ওপর ভরসা রাখুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার মধ্যে রয়েছে তীব্র সামনে চলার শক্তি। এই শক্তির ওপর নির্ভর করে চলতি সপ্তাহেও তিনি সামনে অগ্রসর হবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আমরা দিকে দিকে তুলার জয়ধ্বনি শুনতে পাই। তুলার জয় মানেই আমাদের সবার জয়। প্রিয় তুলা, সামনে চলুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক নারী-পুরুষকে অনুরোধ করি, তাঁরা যেন তাঁদের অন্তর্গত তারুণ্যের শক্তিকে ধরে রাখেন। তাহলেই তাঁদের জয় হবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনুর বারবার বেঁচে ওঠার শক্তি বজায় থাকে। চলতি সপ্তাহেও কথাটি প্রযোজ্য। জয় হোক ধনু আপনার।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহটি আপনি কাটাবেন আশা ও নতুন আনন্দের মধ্য দিয়ে। আমার কথাটার ওপর আস্থা রাখুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে কুম্ভর মন একটু খারাপ হতে পারে, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। তারুণ্যের শক্তি তাঁকে উজ্জীবিত করবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহের মূল রাশিফল আমি নিবেদন করতে চাই তরুণ-তরুণীদের প্রতি। তাঁদের মুখের হাসি বেঁচে থাক। মীন, আপনার প্রতি আমার প্রতিটি বক্তব্যই দীর্ঘ, হতাশ হবেন না।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী