আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ
২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বহুবার বলেছি, জীবনটা একটা সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ। এখানে প্রতিটি বল খুব সাবধানে খেলতে হয়, খুব দেখেশুনে। আপনিও এই নিয়ম অনুসরণ করবেন। কোনো একটি পদক্ষেপ যাতে ভুল না হয়, সেদিকে নজর রাখবেন। চলতি সপ্তাহে আপনার অনেক সাফল্য আছে।
বৃষ
২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে আপনার মনে কোনো কারণে কিছু ক্ষোভ জমা হতে পারে। ক্ষোভ কখনোই জমতে দেওয়া উচিত নয়। এতে মানসিক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। যা-ই হোক, চলতি সপ্তাহে আপনি বেশ কিছু ভালো কাজ করতে পারবেন। শুভ হোক।
মিথুন
২২ মে-২১ জুন। ভর # ৬
অতীতের আনন্দগুলোকে মনে রাখার চেষ্টা করুন। বেদনার কথা মনে আনবেন না। আনন্দ আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। কল্যাণ হোক।
কর্কট
২২ জুন-২২ জুলাই। ভর # ২
যেকোনো ধরনের প্রতিযোগিতায় এ সপ্তাহে আপনি ভালো ফল পাবেন। এই আগাম সুসংবাদ নিশ্চয়ই আপনাকে খুশি করবে।
সিংহ
২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সপ্তাহে আপনি কয়েকটি বিপর্যয় এড়িয়ে অবশেষে সাফল্য ও আনন্দের দেখা পাবেন। অপেক্ষা করুন।
কন্যা
২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমার হিসাব বলছে, চলতি সপ্তাহটি আপনার জন্য খুবই আনন্দময় হবে। আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষায় থাকুন।
তুলা
২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার সুসময়গুলো দুঃসময়ের কাছাকাছি থাকবে। দুঃসময়ের কাছে আপনি পরাজিত হবেন না। এই সাত দিন আপনি পরীক্ষামূলকভাবে কাটান।
বৃশ্চিক
২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
মানুষের মন সব সময় এক রকম থাকে না। চলতি সপ্তাহে বৃশ্চিক কিছুটা মন খারাপের মধ্য দিয়ে কাটাতে পারেন। তবে সেটাই শেষ নয়, মন-ভালোর সময়ও আসবে।
ধনু
২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
কোনোমতে দিন কাটানোকে আমরা ভালো বলতে পারি না। চলতি সপ্তাহে কোনো ব্যাপারে হতাশ হবেন না। সময় আপনার উজ্জ্বল হয়ে উঠবে।
মকর
২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকরের এখন শুভ সময়ের একটা পর্যায় চলছে। এ সময়ে কারও সঙ্গে ভুল আচরণ করবেন না। নিজের ভালোটাকে আগলে রাখুন।
কুম্ভ
২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চেষ্টা করুন নিজের মনের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে। মানুষকে ভালোবাসুন, নিজের কাজ ভালোবাসুন। এভাবেই আপনি সফল হয়ে উঠবেন।
মীন
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সাপ্তাহিক সুসংবাদের অপেক্ষায় থাকবেন না। সুসংবাদ আছে। সেটাকে আদায় করে নিন।