আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
দায়িত্ব ও কর্তব্য থেকে পিছিয়ে না আসাটা মেষের একটি বড় চারিত্রিক বৈশিষ্ট্য। বর্তমান সময়ে তাঁর কাছে এই দায়িত্ব ও কর্তব্যের বোঝা একটু বেশি হয়ে দাঁড়িয়েছে। তবে আমি মনে করি, এই বোঝা তিনি শেষ পর্যন্ত বহন করতে পারবেন। সমস্যাকে ভয় করবেন না। চলতে থাকুন, সমস্যার সমাধান হয়ে যাবে। জয় হোক আপনার!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমার সৌভাগ্য হয়েছিল ঢাকায় পণ্ডিত রবিশঙ্কর ও তাঁর কন্যা আনুশকার দ্বৈত সেতারবাদন শোনার। ইউটিউবে পাবেন। অসাধারণ এক অভিজ্ঞতা হবে আপনার। সংগীত মানুষের মনকে শুদ্ধ করে। এই শুদ্ধতার খোঁজ যিনি পান, সংগীতকে তিনি কিছুতেই ছাড়তে পারেন না। প্রিয় বৃষ, আপনি সংগীতপ্রিয়, এটা ধরে নিয়েই কথাগুলো বললাম। আর একটি জিনিস আমার চোখে পড়েছে—যাঁরা সংগীত নিয়ে থাকেন, তাঁরা দীর্ঘজীবী হন। মিলিয়ে দেখবেন। সপ্তাহ আপনার শুভ।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহে আপনার মনের দ্বিধাদ্বন্দ্ব অনেকখানি কেটে যাবে। পরিস্থিতিই এর কারণ। আপনি ভয় পাবেন না। জয় হোক!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট নারী–পুরুষ এখন দাঁড়িয়ে আছেন জীবনের চৌমাথায়। সঠিক সিদ্ধান্ত নিন এবং ঠিক পথটি বেছে নিন। কল্যাণ হোক!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ নারী–পুরুষ বর্তমানে একটা ইন্টারেস্টিং সময় পার করছেন। এই সময়টার ভালো দিকগুলো ধরে রাখুন এবং উপভোগ করুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
উচ্চাকাঙ্ক্ষা কন্যা রাশির প্রধান চালিকাশক্তি। তবে তিনি ওপরে উঠতে গিয়ে অন্যের ক্ষতি করতে রাজি না। চলতি সপ্তাহটি সার্বিকভাবে তার জন্য অত্যন্ত শুভ। এগিয়ে চলুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
কঠিন সময়টা অল্পক্ষণ চললেই মনে হবে সেটা অনেক দীর্ঘ। বর্তমান সময়ে আপনার তা–ই মনে হতে পারে। তবে, আমি মনে করি, আপনি সংকট পার হয়ে তীরে গিয়ে উঠবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
মানুষ যত দিন বেঁচে থাকে তত দিনই তাঁর সুখ ও দুঃখের অনুভূতি জেগে থাকে। আজকের দুঃখ–কষ্ট সমস্যাকে চিরস্থায়ী ভাববেন না। খুব জলদি আপনি একটা স্বস্তিকর অবস্থানে আসবেন। কল্যাণ হোক আপনার!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চলতি সপ্তাহে আপনাকে চিন্তার জগতে কিছু নতুনত্ব আনতে হবে। সেদিন একটা জার্মান প্রবাদ পড়লাম: চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে। চলতি সপ্তাহে এই কথাগুলো গভীরভাবে ভাবুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকর নারী–পুরুষের এখন এক নতুন জীবন। জীবনকে সার্থকভাবে চালিয়ে যেতে পারলে তাঁরা সত্যিকার অর্থে সুখী হবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে আপনার জন্য একটিই পরামর্শ: ভুল–বোঝাবুঝি এড়িয়ে চলুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
বর্তমান সময়ে আপনার যে অন্ধকার রাত্রি চলছে, শিগগিরই তার ভোর হবে। নিজের ওপর আস্থা রাখুন, প্রিয়জনের অনুপ্রেরণার ওপর আস্থা রাখুন। আপনার সাফল্য আসবেই আসবে। জয় হোক!