আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
এ সপ্তাহে আপনার জয় আসবে, তবে তা দুর্ভাগ্যের বিরুদ্ধে লড়াই করবার পর। তাহলে দেখা যাচ্ছে, এই জয়ের কৃতিত্ব আলাদা। এই সাত দিনে আপনি মানুষের সহযোগিতা তেমন একটা আশা করবেন না। তাহলেও মনে রাখতে হবে, সব ভালো, যার শেষ ভালো।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে একাধিক সুসংবাদ পাবেন। এর মাঝখানে যদি আপনার ছোটখাটো ব্যর্থতা দেখা যায়, তাহলে সেটাকে বিশেষ গণ্য করবেন না। সব মিলে সপ্তাহটা আপনার শুভই হবে।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
একেকবার মনে হবে যেন আপনি ধৈর্যের শেষ মাথায় পৌঁছে গেছেন। কিন্তু না, এত চিন্তার কিছু নেই। ভালো একটা কিছু পেতে গেলে আমাদের সবাইকেই কষ্ট করতে হয়। এ সপ্তাহে না হয় একটু কষ্ট করলেনই। সাতটা তো মোটে দিন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
একে তো শীতে জড়ানো দিন, তার ওপর রাশিটা কর্কট—চন্দ্রগ্রহচালিত। তাহলে বিষণ্নতা থেকে আপনার রেহাই নেই। কিন্তু এটা ঠিক, বিষণ্নতা মানেই ব্যর্থতা নয়। বিষণ্ন অবস্থার মধ্যে থেকেও মানুষ অনেক সাফল্য অর্জন করতে পারে। কাজেই আপনি মন দুর্বল করবেন না।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
সাফল্য একটা অভ্যাসে দাঁড়িয়ে গেলে অল্প ব্যর্থতায় মন খারাপ হয়। সিংহ রাশির জীবনে প্রচুর সাফল্য থাকে। তাই সামান্যতম ব্যর্থতাও তাঁকে বিচলিত করে ফেলে। আমি বলছি, অতিরিক্ত বিচলিত হওয়ার কিছু আপনার নেই। যা হবে, ভালোই হবে।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
মন বারবার বিষাদে ভরে উঠতে চাইবে। এই অবস্থাকে মেনে নেবেন না। এই বিষাদময় অবস্থায় থেকেও আপনি অনেক সম্পদ ও সফলতা অর্জন করবেন। যদি দেখেন, মন কিছুতেই ভালো হচ্ছে না, তাহলে বিশ্রামের আশ্রয় নিন। প্রকৃতির বেশি বিরুদ্ধে যাওয়ার দরকার নেই।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
মানসিক জড়তা থেকে বের হয়ে আসতে পারলেই আপনি দৈহিক জড়তা থেকে মুক্ত হতে পারবেন। তাই আপনাকে বলছি, আগে মনের সঙ্গে বোঝাপড়া করে নিন। তখন দেখবেন, আপনার সব কাজকর্ম কেবলই আপনাকে সাফল্যের পথে টেনে নিয়ে যাচ্ছে।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক একটি অসাধারণ শক্তিশালী রাশি। এই শক্তি সম্পর্কে বৃশ্চিক জাতক বা জাতিকা যদি পূর্ণ অবহিত থাকেন, তাহলে তাঁকে কেউ আটকে রাখতে পারবে না। তাঁর চলতি সপ্তাহ সফল হবে এবং আগামী সপ্তাহগুলোও।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
এই তো গর্ত থেকে বেরিয়ে এলেন ধনু। এবার তাহলে কাজে লেগে যান। বসে থাকা মানেই তো সময় নষ্ট করা। চলার পথে আপনাকে যে একটা গ্রিন সিগন্যাল দিলাম, তা তো বুঝতেই পারলেন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
আপনার চতুর্দিকে লড়াই থাকলেও শেষ পর্যন্ত আপনি জয়ী হবেন—এ কথা আমি বাজি রেখে বলতে পারি। সপ্তাহ শেষ হোক, তারপর অন্য কথা। কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভকর্ণের দিন এখন জাগরণের দিকে। কাজেই, কে কী বলল, তা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আপনি আপনার কাজ করে যান। ফল যখন বের হবে, তখন আপনি খুশি হয়ে উঠতে পারবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
আপনার সম্পর্কে প্রতিপক্ষের কথা যে নেগেটিভ হবে, তা তো বলা বাহুল্য। কিন্তু সেসব কথায় কান দিতে আপনাকে কে বলেছে! চোখ-কান বন্ধ রেখে নিজের সামনের কাজটুকু করে যান। সপ্তাহ শেষে প্রতিপক্ষের কথা বন্ধ হবে, আপনি সাফল্যের হাসি হাসবেন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।