আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
রাশিচক্রের প্রথম রাশি মেষ তারুণ্য ও জাগরণের প্রতীক। মেষ রাশির সবাইকে এই কথা মনে রাখতে হবে। কোনো বাধাই যেন আপনাদের আটকে রাখতে না পারে। কারণ, মেষ রাশির জাতক-জাতিকাকে দেখে অন্যরা উদ্দীপিত হয়—এ কথাও মনে রাখা চাই। এই তত্ত্ব মনে রাখলে চলতি সপ্তাহে আপনি অনেক সাফল্য পাবেন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
সাফল্যের ঘরেই আছে আপনার এ সপ্তাহের বেশির ভাগ কাজ। এ কথা মনে রেখে চাঙা হয়ে উঠুন। এর বেশি আর কিছু আপনাকে বলার নেই।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
আপনার মনের ভেতর চঞ্চল একটা ভাব রয়েই গেছে। একধরনের অস্থিরতা। এই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য আলাদা কোনো চেষ্টা করতে হবে না। আপনা থেকেই মন স্থির হয়ে আসবে। তাহলে আর ভাবনা কী?
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
আপনার গত সপ্তাহের বিষণ্ণতা এখন আর ততটা থাকবে না। এটাই তো আপনার জন্য একটা বিরাট সুখবর। বিষণ্নতা না থাকলে আপনি স্বাভাবিকের চেয়ে বেশি সাফল্য পাবেন।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
আপনি এ সপ্তাহে কিছুটা অন্তর্দ্বন্দ্বে ভুগবেন। এটাকে স্বাভাবিক বলে মেনে নিন। আপনার অগ্রযাত্রায় তেমন বড় কোনো বাধা আসবে না।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
সাধারণভাবে বলতে গেলে কন্যা খুব উচ্চাভিলাষী। এটাকে পজিটিভ অর্থে ধরা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, চলতি সপ্তাহে কন্যা তাঁর লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন, তার সবই করছেন। এভাবে সাফল্য তাঁর হাতের মুঠোয় আসবে। বিজয়ের মাসটাকেও মনে রাখুন। এই মাস আপনার, আমার—সবার। আমাদের চলার মূল সূত্র হচ্ছে বিজয়।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
মানসিক জড়তা তো আপনাকে ছেড়ে গেছে। চলাচলে স্বাভাবিকতা এসেছে। এবার শীতকেও ঝেড়ে ফেলুন। সপ্তাহজুড়ে মনটা খুব উষ্ণ থাকবে। এই উষ্ণতাকে সঙ্গে নিয়ে এগিয়ে যান, সাফল্য নিশ্চিত। তাহলে, সপ্তাহ আপনার শুভ।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
সপ্তাহটা আমরা উৎসর্গ করতে পারি বৃশ্চিক জাতক-জাতিকার উদ্দেশে। অনেক বাধা অতিক্রম করে তাঁরা তাঁদের লক্ষ্য অর্জন করবেন। এই সাফল্যের মর্যাদাই আলাদা। আমার বাকি বক্তব্য সবাইকে বুঝে নিতে হবে।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
রাশির বৈশিষ্ট্য অনুযায়ী ধনু খুব একরোখা। তাহলেও চলতি সপ্তাহে তাঁকে একটু নমনীয় ভাব গ্রহণ করে চলতে হবে। এর বিকল্প তো কিছু দেখি না।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
ধৈর্যের মানে হচ্ছে কষ্টসহিষ্ণুতা। এ সপ্তাহে আপনাকে আমি ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছি না। বিনা ধৈর্যেই আপনি যা চান তা পেতে পারবেন। আপনার তেমন কোনো কষ্ট হবে না।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনাকে নিয়ে আজ যারা হাসাহাসি করছে, তাদের মুখে এ সপ্তাহে চুনকালি পড়বে। নিজ সাফল্য দিয়ে আপনি সবাইকে তাক লাগিয়ে দেবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
ভুল বোঝাবুঝি চাপা না থেকে প্রকাশিত হওয়াই ভালো। কাজেই, এ সপ্তাহে কারও সঙ্গে যদি আপনার ভুল বোঝাবুঝি ঘটেই যায়, তাহলে তাকে স্বাভাবিক বলে ধরে নিন। পরবর্তী পর্যায়ে এই ভুল বোঝাবুঝিটা আর থাকবে না।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।