আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনার রাশিতে এমন অনেক লোক আছেন, যাঁরা একটা কাজ আরম্ভ করে দিয়েই ক্ষান্ত হন। তাঁদের শুরু করা কাজ সম্পন্ন করে অন্য মানুষ। কোনো সাফল্য থাকলে তার কৃতিত্বও ওদের হয়ে যায়। প্রিয় মেষ, এ সপ্তাহে যে কাজ শুরু করবেন, তা শেষও করা চাই। তাহলেই আপনার সাফল্য।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
রাশিগতভাবেই আপনি ফুল, গাছ, লতাপাতা ভালোবাসেন। যার জন্য কৃষি ও এর সঙ্গে সংযুক্ত অন্যান্য কাজে বৃষকে বিশেষ ভালো করতে দেখা যায়। বৃষ, কৃষিসংক্রান্ত কাজ হোক, আর যা-ই হোক, এ সপ্তাহে আপনি চমৎকার সাফল্য পাবেন।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
মনের কথা স্পষ্টভাবে বলা এ সপ্তাহে আপনার জন্য একটু কষ্টকর হবে। তাতে দমে যাওয়ার কিছু নেই। আপনাকে কেউ ভুল বুঝবে না। আপনি নিজের মতো থাকুন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২

দেহ-মনের ওপর স্বস্তি ফিরে আসবে। চারদিকে অনেকটা রোদের আলো ঝলমলিয়ে উঠবে। এটুকু শুনে নতুন উদ্যমে কাজ শুরু করে দিন। অনেক সাফল্য আছে। এই সাফল্য আমি বললেও আপনি পাবেন, না বললেও পাবেন।

সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১

আলোঝলমল সাতটি দিন পড়ে আছে আপনার সামনে। এই সাত দিন ঠিকমতো কাজে লাগানোর ভার আপনার ওপর। আশা করি, সপ্তাহান্তে আপনি নিজের ওপর সন্তুষ্ট থাকতে পারবেন।

কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২

কোনো ব্যাপারে এ সপ্তাহে একটু বিব্রত হতে পারেন। তবে এই বিব্রত হওয়া মানে কিন্তু বিপাকে পড়া নয়। সব বোধের ওপরে একটা আশা ও বিশ্বাস আপনার মনের মধ্যে কাজ করবে। ওতেই আপনার চলবে।

তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২

বর্তমান সময়টা তুলার পক্ষেই যাবে বেশির ভাগ। চলতি সপ্তাহেও আপনি দেখবেন, অনেক জটিল সমস্যা থেকে আপনি বের হয়ে আসবেন। কাজেই আত্মবিশ্বাসে চিড় ধরার কোনো ব্যাপার আপনার নেই।

বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২

বৃশ্চিক রাশি যেদিকে যাচ্ছে, সাফল্য আসছে তার পিছুপিছু। তবে কারও কোনো মন্তব্যে একটু হয়তো আপনাকে কষ্ট পেতে হবে। একে বেশি গুরুত্ব দেবেন না।

ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯

জড়তার বিরুদ্ধে লড়াই করাই ধনু রাশির বৈশিষ্ট৵। এ সপ্তাহে আপনি নিজের মধ্যে যতটা জড়তা দেখবেন, ততটাই জড়তামুক্তির আশায় পথ চলবেন। মোটকথা, আপনার সাফল্য আপনি নিজেই ছিনিয়ে নেবেন। এতে অন্যের যা সহযোগিতা লাগবে, তা আপনি পাবেন।

মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩

সবদিকে যখন অন্ধকার গাঢ় হয়ে আসে, তখনই তো আলো ফুটে ওঠার সময়। বর্তমান সময়টা আপনার কাছে একটু হতাশার সময় বলে মনে হচ্ছে। কিন্তু আমি বলছি, এটাই আপনার সমস্যা কেটে যাওয়ার লক্ষণ।

কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

এ সপ্তাহে অনেক মানুষের প্রশংসা ও স্বীকৃতি জুটবে আপনার-এই কথার ওপর আস্থা রেখে কাজ করে চলুন। সপ্তাহ শেষ হলে তখন দেখবেন কী হয়।

মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩

আমার ধারণা, একটা নতুন ধরনের সময় শুরু হতে যাচ্ছে আপনার। এই সময়টা আগের চেয়ে অনেক সুন্দর হবে। কোনো কারণে মন খারাপ হলে আমার এই কথাগুলো মনকে জানিয়ে দেবেন।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।