আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী

কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

ক্রমাগত হতাশা-নিরাশার কথা বলে মানুষের মনকে মেরে ফেলা সহজ। এতে বাহাদুরির কিছু নেই। মেষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি মানুষকে উজ্জীবিত রাখেন। চলতি সময়ে কাজটি বেশি করে করুন, প্রিয় মেষ।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

অপ্রিয় সত্যটা কারও মুখের ওপর শুনিয়ে দিয়ে লাভ কতটা হবে, একবার ভেবে নিন। অনেক সময় চুপ করে থাকলেই বরং লাভ বেশি হয়। ভেবে দেখবেন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

অন্যকে বদলে যেতে বলার আগে আপনি নিজে কতটা বদলাতে পেরেছেন, সেটা হিসাব করে দেখা খুব জরুরি।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবা নিষ্প্রয়োজন। পরিমিত পরিমাণে ভাবুন। ভবিষ্যৎ থাকুক ভবিষ্যতের কাছে। শুভ হোক আপনার।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

আপনার জীবনে নতুন দিন সমাগত, নতুন আলো নিয়ে। তাকিয়ে দেখুন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কেউ কোনো প্রশ্ন করলে একেবারে নিরুত্তর থাকবেন না। কিছু একটা জবাব দিন। সপ্তাহ আপনার ভালোই কাটবে।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আপনার সৃজনশীলতা এখন তুঙ্গে আছে। মন লাগিয়ে কাজ করুন এবং পুরস্কার তুলে নিন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

একটা কঠিন কাজ সামনে এলে ভয় লাগাটা একান্তই স্বাভাবিক। কাজটা শুরু করে দিলে তখন কিন্তু ভয় আপনা থেকেই চলে যায়। তাহলে নেমে পড়ুন কাজে। সাফল্য? হ্যাঁ, ওটা আছে নিশ্চয়ই। জয় হোক!

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

আপনার মধ্যে বিরল কিছু গুণ আছে বলেই হয়তো প্রায়ই আপনি কিছু লোকের ঈর্ষার শিকার হন। এতে মন খারাপ করবেন না। আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

সাহসী মকর, চ্যালেঞ্জ গ্রহণের শক্তি আপনার মতো কজনের আছে! এ সপ্তাহে কেউ একজন আপনাকে রহস্যময় একটা কথা বলতে পারে। এর অর্থ বুঝতে হয়তো আপনার সময় লাগবে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

জীবনে ভালো-মন্দ অনেক কিছু আপনি তো পার হয়ে এসেছেন। আপনার বর্তমান সময়টা আমি ভালোই দেখতে পাই। আস্থা রাখুন নিজের ওপর।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আপনার আজ এবং আগামী যথেষ্ট সুন্দর রয়েছে। অকারণে মন খারাপ করে থাকবেন না। ভালো থাকুন। আনন্দে থাকুন।