আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ

ফেসবুকের একটি পোস্ট নিজের ভাষায় বলছি। সুষ্ঠু পরিকল্পনা করা মানেই অর্ধেক জয়। মেষ হিসেবে আপনি এমনিতেই একজন উৎকৃষ্ট পরিকল্পক। এ সপ্তাহের পরিকল্পনা আপনাকে সাফল্য এনে দেবে।

বৃষ

আমি তো দেখি কাজ ছাড়া কেউ নেই। এমনকি একজন বেকারও তো স্বপ্ন দেখে, চিন্তা এবং পরিকল্পনা করে। ওটাও একটা কাজ। কাজ করতে থাকলে মনে কোনো টেনশন জমা হতে পারে না। কথাটা সব সময় মনে রাখবেন।

মিথুন

মনে আনন্দ না থাকলে কল্পিত আনন্দ টেনে আনুন। আগে আপনি নিজে আনন্দে থাকুন। তাহলে অন্যকেও খুশি রাখতে পারবেন। আনন্দই আমাদের জ্বালানিশক্তি।

কর্কট

কর্কট একই সঙ্গে ভাবুক এবং বাস্তববাদী। এটাই তাঁর বহুমুখী সাফল্যের মূলসূত্র। এ সপ্তাহে কর্কটের জন্য সাফল্য অপেক্ষা করছে।

সিংহ

সবার মন আপনার মতো বড় নয়। তাই কারও বাঁকা মন্তব্য গায়ে মাখবেন না। খুব বেশি অসহ্য হলে আমাকে বলবেন। সাইজ করে দেব!

কন্যা

একদা একটা কবিতার মধ্যে লিখেছিলাম—ঘুমের মধ্যে ঘুমহীনতার স্বপ্ন দেখি। ঘুমের সামান্য বিঘ্ন যদি ঘটেও, তাতে ঘাবড়ে যাবেন না। এক-আধ রাত ভালো ঘুম না হলে কেউ মরে যায় না।

তুলা

তখন আমার মেজ ভাই ননী চৌধুরী বিমানবাহিনীতে। ছুটিতে বাড়ি এসেছেন। আমি স্কুলে পড়ি। সেজেগুজে তাঁর সামনে দিয়ে বাইরে যাচ্ছিলাম। তিনি আমাকে ডেকে বললেন, ‘ডু ইউ থিংক ইউ আর ভেরি স্মার্ট?’ ফিটফাট থাকা ভালো। তবে, সব অবস্থায় যে মানিয়ে চলতে পারে, সে-ই হচ্ছে প্রকৃত স্মার্ট। ওটাকেই স্মার্টনেস বলে। তুলাকে কথাটা না বললেও চলে। তবু বললাম।

বৃশ্চিক

আপনি অনক সময় ভিড়ের মধ্যে থেকেও নিজেকে একা ভাবেন। এটা আপনার ভুল চিন্তা। আপনার পাশে অনেকেই আছে, যারা আপনার মনের সহযাত্রী। সবাই আপনাকে চায়ও বটে।

ধনু

হাজার কণ্ঠশিল্পীর মধ্যে অমর মাহমুদ-উন-নবী আমার কাছে একেবারেই ছিলেন আলাদা। সংগীতে তাঁর রুচির মান ছিল মুগ্ধ হওয়ার মতো। নিজে খুব ভালো গান লিখতেন। বাসায় রবীন্দ্রসংগীত করতেন, যখন মনে হতো। বিশুদ্ধ সুর এবং উচ্চারণে তো বটেই। প্রিয় ধনু, শুনে দেখুন তো এই মহান শিল্পীর গান।

মকর

সমাজটা আজ ভরে গেছে অর্ধশিক্ষিত এবং অতি অর্থলোভীতে। এই পরিবেশে বাস করেও আপনাকে আশা ও বিশ্বাসে স্থির রাখতে হবে। কাছের এবং দূরের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। সুন্দর হোক আপনার আজ এবং আগামী।

কুম্ভ

রাশি মিলিয়ে দেখুন, কত মহান মানুষ আপনার রাশিসঙ্গী। আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে।

মীন

বিষয় হিসেবে যাঁরা ইতিহাস পড়তে ভালোবাসেন, তাঁদের দেশপ্রেমের মাত্রাটা অনেক বেশি হবে, এতে কোনো সন্দহ নেই। নিজের পরিচয় জানতে গেলেও ইতিহাস আপনাকে পড়তে হবে। অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন। মীনের জন্য সপ্তাহটি বিশেষ শুভ। কল্যাণ হোক সবার।