আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল
মেষ হিসেবে আপনি একজন যুক্তিবাদী মানুষ। ঠান্ডা মাথায় তর্ক করে জিততে জানেন। এ সপ্তাহে এর একটি প্রমাণ পাবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে
চলতি সপ্তাহে আপনার সৃজনশীলতা খুব সক্রিয় থাকবে। এটাকে কাজে লাগান। ভালো ফল আসবে।
মিথুন ২২ মে-২১ জুন
দেহের দূরত্ব থাকতে পারে। মনের কাছে-দূরে বলে কিছু নেই। আপনজনের মনের কাছাকাছি থাকুন। ভালো হবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই
এ সপ্তাহে ভালো টাকাপয়সা আসবে। তবে বেহিসাব খরচ করলে মুশকিলে পড়তে পারেন। কাজেই সাবধান।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট
কোনো বিষয়কে অতিরিক্ত সিরিয়াসলি নেবেন না। তাহলেই চলবে। আনন্দে থাকুন। অক্কে?
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর
সামনে ভালো সময়। উজ্জ্বল সময়। বড় কোনো সমস্যাও নেই। তাহলে আর কিসের ভাবনা?
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর
সহযোগীদের ভালোবাসা আপনাকে ঘিরে থাকবে। কত বড় সৌভাগ্য ভাবুন তো!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর
আপনার সার্বিক অবস্থা এখন খুব শুভ রয়েছে। অযথা দুশ্চিন্তা তৈরি করাটা বোকামি হবে। খুব ভালো কাটবে দিন। দেখবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর
আপনি এখন নতুন এক নেতৃত্ব অবস্থানে যাবেন। তৈরি হোন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি
স্মৃতির সোনালি পথ বেয়ে মন বারবার পেছনের দিকে যাবে। তা যাক না। ক্ষতি তো নেই।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আজ যে মানুষ আপনার শত্রু, কাল সে অন্য রকম তো হতেও পারে। পারে না?
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
নিজেকে কেন্দ্রে রেখে সুন্দর সুন্দর কল্পনা করতে থাকুন। স্বপ্ন সত্যি না হয়ে যাবে কোথায়! অ্যা?