আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

সাধারণত বয়স হয়ে গেলে মানুষ আর সামনে তাকাতে চায় না। ভাবে, সামনে আর আছেটা কী। তাই অতীত ঘাঁটে এবং স্মৃতি রোমন্থন করে। আপনার বয়স যা-ই হোক, সামনে তাকান। পাবার মতো অনেক কিছুই আছে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

প্রিয়জনকে সর্বক্ষণ চোখের পাহারায় রেখে দেবেন না। মুক্ত রাখুন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

অপমানিত হলে কৌশলে শোধ নিন। বোকার মতো নয়।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

কোনো কাজে একান্তই যদি মন না লাগে, তাহলে নিজের ওপর জবরদস্তি করবেন না। ধীরে চলুন। স্বস্তিতে থাকুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

আপনার কৌতুক ও কথাবার্তা শুনে সবাই মাটিতে লুটিয়ে পড়বে। অন্তত চলতি সপ্তাহে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

বর্তমান সময় থেকে আপনার নতুন একটা উত্থান দেখতে পাই।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

চলার সঙ্গীরা আপনাকে ঘিরে থাকবে। কাজেই ভাবনার কিছু নেই।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

কিছু ভ্রমণ করতে হতে পারে হয়তো। ভালোই লাগবে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

নিজেকে সমর্পণ করুন কর্তব্যকর্মে। সাফল্য নিশ্চয়ই আছে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

ইকবাল বানুর গাওয়া অমর গজলটি শুনবেন: পারেশাঁ রাত সারি হ্যাঁয়, সিতারোঁ তুম তো সো যাও। পরে আছে, আমায় তো ভোর অবধি জাগতেই হবে, সে আমার নিয়তি যে। তারারা তোমরা ঘুমিয়ে পড়ো।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

আমারে না যেন করি প্রচার/ আমার আপন কাজে—রবীন্দ্রনাথ।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

যদি পারেন, তাহলে কল্পনা ও বাস্তবতার মধ্যে সমন্বয় নিয়ে আসুন।