আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

লোকের জন্য কিছু করতে হলে অন্য কারও অপেক্ষা না করে একাই শুরু করে দিন। আপনার চেষ্টাটা হয়তো অনেক দূর যাবে। শুভ ভাবনার ফল কখনো ব্যর্থ হয় না। নতুন চ্যালেঞ্জ এলেও এ সপ্তাহে আপনি অনেক কিছু পাবেন।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

অতীত নিয়ে পড়ে থাকবেন না। বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। সফলতা আছে।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

নিজের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি না দেখুন। এলে বুঝবেন, আপনি ঠিক পথেই আছেন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

মন একটু উদাস হয়ে উঠতে পারে। এতে দুশ্চিন্তার কিছু নেই। কদিন পরেই ঠিক হয়ে যাবে।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

লোকের তো কাজই হচ্ছে নিন্দা ও সমালোচনা করা। আপনি ওতে দমে যাবেন না। সামনে অনেক কাজ, অনেক আনন্দ। শুভকামনা রইল।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

সবার কথা শুনুন, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নিন। তাহলেই আপনি জিতবেন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

মন শক্ত করুন। কঠিন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবেন না। আপনি সফল হবেন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

কেউ আপনাকে একটু আঘাত দিতে পারে। এতে থমকে যাবেন না। সামনেই প্রতিকার রয়েছে। শুভ হোক প্রিয় বৃশ্চিক!

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

মানুষের অনেক নিঃস্বার্থ ভালোবাসা পাবেন, পয়সার বিনিময়ে যা পাওয়া যায় না।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

কিছু আনুষ্ঠানিক স্বীকৃতি আপনার পাওনা হয়েছে। অপেক্ষা করুন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে আপনাকে ভ্রমণ করতে হতে পারে। ব্যাগ গোছান।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

কোনো দায়িত্ব থাকলে খুশিমনে তা পালন করতে চেষ্টা করুন। এতে সবার মনে হাসি ফুটবে। এর দাম কোটি টাকাতেও পরিমাপ করা যায় না। খুব ভালো থাকুন।