আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

ভারতের সৌরভ গাঙ্গুলী শুধু ক্রিকেট খেলোয়াড় হিসেবেই নন, একজন মোটিভেটর হিসেবেও চমৎকার। সম্প্রতি শুনলাম, তিনি বললেন, কেউ যদি কোনো কাজ আরম্ভ করার আগে ক্রমাগত ভাবতে থাকে যে সে ব্যর্থ হবে—তাহলে তার ব্যর্থতার আশঙ্কাই সবচেয়ে বেশি। অপর পক্ষে, কেউ যদি সাফল্যের চিন্তা নিয়ে একটা কাজ শুরু করে, তাহলে সে ক্ষেত্রে তার ৮৫ ভাগই সফল হওয়ার সম্ভাবনা। আমি এই তত্ত্ব আজীবন বিশ্বাস করি। আপনার মাধ্যমে কথাটি সবাইকে জানালাম।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

এ সপ্তাহে আপনার টাকাপয়সার ভাগ্যটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। অন্যান্য দিকেও ভালো রয়েছে। শুভ কামনা করি।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

জীবনে যখন অন্ধকার খুব গাঢ় হয়ে আসে, তখনই বুঝতে হবে যে সামনেই ভোর। কাজেই প্রিয় মিথুন, আপনি হতাশ হবেন না। সুবহা জরুর আয়েগি অর্থাৎ ভোর নিশ্চয় হবে।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

সপ্তাহটি কর্কটের জন্য একটি ক্রান্তিকাল অর্থাৎ শুভ পরিবর্তনের মাঝখানের সময়। কাজেই অপেক্ষায় থাকুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

রাশিফলটা কিন্তু বিজ্ঞান নয়। পুরোটা জ্যোতিষশাস্ত্রও তাই। তবু পড়ছেন যখন, তখন আপনাকে বলি, সপ্তাহটা আপনার চমৎকার কাটবে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

মনের মধ্যে কখনো রোদ আসে, কখনো–বা মনের আকাশ মেঘে ছেয়ে থাকে। সবই সাময়িক। আপনার মনে এখন একটু বিষণ্নতা আছে। তবে ওটা কেটে যাবে শিগগিরই। ভালো থাকুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আমার হিসাবমতে, তুলার জন্যও এখন এসেছে একটা আপেক্ষিক শুভ সময়। দেখতে থাকুন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

গত সপ্তাহে বলেছি কি না জানি না, কারও সঙ্গে কোনো বিবাদ থাকলে তা মিটিয়ে নিন। সবার জন্যই সেটা ভালো হবে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

সুসংবাদ শুনবেন। পাশাপাশি অল্প কিছু দুঃসংবাদও শুনতে পারেন। সবটাই সহজ মনে গ্রহণ করুন এবং ভালো থাকুন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

সাহস মকরের প্রধান শক্তি। এই শক্তি দিয়ে চলতি সপ্তাহে তিনি অনেক কিছুই জয় করতে পারবেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

সমালোচনা এবং পর্যালোচনা—আমার মতে, এ দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন। এ সপ্তাহে আপনি কারও তিক্ত সমালোচনা করতে যাবেন না। তর্ক তো ভালো, কিন্তু যে বিষয়টা অতিরিক্ত বিতর্কের জন্ম দেয়, সেটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো। শুভ হোক আপনার।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

সব মানুষেরই কোনো না কোনো সময়, মনের জোর একটু কমে যায়। আপনি যদি দেখেন, এ সপ্তাহে আপনার সেটা হয়েছে, তাহলে নিজেকে সামলে নিন। কেননা, মূলত আপনার মনের জোর কম নয়। জয় হোক।