আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

দুঃখ ও সমস্যা যেন আমাদের গা সওয়া হয়ে গেছে। অন্যের দুঃখে আমাদের প্রাণ আর তেমন কাঁদে না। নিজেকে নিয়েই ব্যস্ত। তবু আসুন, অপরের দুঃখ-কষ্ট নিয়ে একটু ভাবি। যতটা পারি তাদের পাশে গিয়ে দাঁড়াই। জয় হোক আপনার মেষ।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

রবীন্দ্রনাথসহ বহু ইতিহাসখ্যাত মানুষের জন্ম বৃষ রাশিতে। রবীন্দ্রনাথ বলেছেন, পশু-পাখি সহজেই পশু-পাখি, মানুষ অনেক চেষ্টার পরে তবেই মানুষ। তাহলে বৃষ, আসুন, আমরা প্রকৃত মানুষ হওয়ার প্রয়াস চালাই।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

অন্যকে সাহায্য করুন। আপনার মন উদার, কাজেই জানি, আপনি সেটা করবেন। তবে আপনাকে ব্যবহার করে কেউ যেন নিজের স্বার্থসিদ্ধি করতে না পারে, এটুকু খেয়াল রাখবেন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

সপ্তাহটাকে আপনি খারাপ বলে ভাববেন না। শুরু হোক, তারপর দেখবেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সিংহের জীবন সাধারণত বড় বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। চলতি সপ্তাহেও তার একটি শুভ পরিবর্তন রয়েছে। কল্যাণ হোক।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

আপনার জীবন এখন আরও এক ধাপ সামনে অগ্রসর হবে। অপেক্ষা করুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

বিজয়ী তুলা, এ ঝড়-তুফানে তোমার নৌকা হবে দিগ্‌বিজয়ী। তাহলে আর ভয় কী!

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

কারও সমালোচনা শুনলে দমে যাবেন না। সামনে চলছেন, চলতেই থাকুন। জয় হবে আপনার।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

ধনুর তো এখন জয়জয়কার। কোনো কিছুতেই তাকে আটকে রাখতে পারবে না। কাজেই নির্ভীক ধনু, সব বাধা ঠেলে সামনে এগিয়ে যান।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

মকর জয়ে অভ্যস্ত, পরাজয়ে নয়। বেশির ভাগ কাজেই সে সফল হয়। এই কথা মনে রেখে সপ্তাহ অতিক্রম করতে হবে মকরকে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

এখনো আপনার মন খারাপ কেন? শুভ সময় তো পড়েই আছে। মনটাকে সতেজ করে তুলুন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

চলতি সপ্তাহে আর যা-ই হোক, আর্থিক কোনো সমস্যা আপনার হবে না। কী, শুনতে ভালো লাগছে না? কমপক্ষে একটা মুচকি হাসি তো দিন।