আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

সলিল চৌধুরী একবার তাঁর মেয়ে অন্তরা চৌধুরীকে বলেছিলেন, ‘আজ লোকে আমার সুর নিয়ে হইচই করছে। একদিন তারা আমার গানের কথা নিয়েও ভাববে।’ আসলেও তা-ই হয়েছে। সলিল চৌধুরীর গানের কথার গভীরতা ও বৈচিত্র্যের যেন শেষ নেই। আপনি একটু মন দিয়ে তাঁর গানগুলো শুনুন। সপ্তাহ আপনার শুভ।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

আমার মেজ বোন হেনা চৌধুরী সারা জীবন গ্রামেই কাটিয়েছেন। অপূর্ব ছিল তাঁর গানের কণ্ঠ এবং চিঠির ভাষা। বাবা বলতেন, ‘আমার শরৎচন্দ্র।’ পরিবারে এ রকম একজন থাকলেই তাঁকে আদর্শ মানা যায়। আপনার পরিবারেও এমনই আদর্শ কেউ নিশ্চয়ই আছেন। তাঁকে সামনে রাখুন। শুভ হোক আপনার।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

এ সপ্তাহে মিথুনের সুন্দর একটি পরিবর্তন আসবে। অপেক্ষা করুন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

সপ্তাহের প্রথম দিকটা আপনার খানিক কঠিন হলেও হতে পারে, এর পর থেকে মসৃণ। জয় হোক।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সিংহের মধ্যে যুদ্ধ করার ও যুদ্ধ জয়ের প্রবণতা আছে। এ সপ্তাহে তারই একটি প্রমাণ পাওয়া যাবে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

নাটক ও সিনেমা অবাস্তব, তবু আমরা তা ভালোবাসি। এর পেছনে কিছু মনস্তাত্ত্বিক কারণ আছে, যা বিশ্লেষণের যোগ্যতা আমার নেই। শুধু বলি, আপনি যা ভালোবাসেন, তা-ই আপনি করুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলার মধ্যে যেমন বাস্তবতাবোধ আছে, তেমনই আছে একটি শিল্পীমন। তার উচিত শিল্পচর্চা করা। জয় হোক।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

নিজেকে বাইরে এনে অন্যের মধ্যে ছড়িয়ে দিন। তাহলেই আসবে আপনার সার্থকতা। এ সপ্তাহে আপনি যে কাজে হাত দেবেন, সফল হবেন।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

প্রচুর মানুষকে দেখা যায় যাঁরা জীবনে যা করতে চেয়েছেন, করতে পারেননি। এঁদেরকে বলি, আফসোস করবেন না। বর্তমানে যা করছেন, মন লাগিয়ে করুন। সাফল্য আছে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

বিজয়ী মকর, মনে কোনো দ্বিধা রেখো না। সামনে এগিয়ে চলো, আমি তো রয়েছি সাথে। আরও সাফল্য আসবে তোমার জীবনে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

ভুল-বোঝাবুঝি থেকে দূরে থাকুন। তাহলেই আপনার সপ্তাহ সফল হবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আপনার গন্তব্য বহুদূর। আমার বিশ্বাস, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সামনে এগিয়ে যান।