আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

সাধারণভাবে বলতে গেলে, মেষ নারী ও পুরুষ একসঙ্গে অনেকগুলো কাজ আরম্ভ করেন। এই প্রবণতা সঠিক বলে মনে হয় না। কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। অতএব একটা একটা করে কাজ করা উচিত।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

বৃষ নারী-পুরুষের সৌন্দর্যবোধ অনুকরণীয়। বৃষকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

চলতি সপ্তাহে আপনি যেকোনো প্রতিযোগিতায় এগিয়ে যাবেন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

শত্রুকে আরও বেশি শত্রু করে তুলবেন না। তাকে বন্ধুতে পরিণত করুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

এই মৌসুমে আমি যত আম খেয়েছি, একনাগাড়ে এত আম বোধ হয় আমি কখনো খাইনি। এটা হয়েছে জ্যোতিষী কল্লোল দাসের বদৌলতে। আম খুব ভালো একটা ফল। নিজে খান এবং অন্যকে খাওয়ান।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

আপনার উচ্চাশাকে জাগ্রত রাখুন। প্রতিযোগিতায় এগিয়ে থাকুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

কানকথায় বিশ্বাস করবেন না। ভালো করে যাচাই করুন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিন। আপনি সফল হবেন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে বলছি না। তবে কী পেলেন না, সেটা নিয়ে বেশি ভাববেন না। যা পেলেন, সেটাই তো বড়।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

শুধু প্রাত্যহিক নিয়মের ভেতর নিজেকে আবদ্ধ রাখবেন না। নিয়মের বাইরে আসুন, খোলা মনে কাজ-কর্ম করুন। ফল ভালো হবে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

অনেক সময় একই জায়গায় থেকেও আমরা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তখন মনে পড়তে পারে দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া সেই বিখ্যাত গানটি: হাজার মনের ভিড়ে তোমার ঠিকানা আমি হারিয়ে ফেলেছি। আপনার অবস্থা এ রকম হলে গানটি একবার শুনে নিন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

প্রতিপক্ষ এ সপ্তাহে আপনার কাছাকাছি আসবে এবং বন্ধুর রূপ নেবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আরও কয়েকবার চেষ্টা করলেই আপনি সাফল্য পাবেন। চেষ্টা করেই দেখুন না।