আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি

কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

রাগ মানুষের স্বভাবেরই অঙ্গ। তাই বলে কারও উচিত নয় যখন–তখন যার–তার সঙ্গে ইচ্ছেমতো রাগারাগি করা। আমরা তো আর পশু নই যে রাগের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। নিজের আবেগ সামলে রাখুন এবং সবাইকে ভালো থাকতে দিন।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

সপ্তাহটি বৃষ শিল্পীদের জন্য বিশেষভাবে ভালো। অন্যদের জন্যও মন্দ নয়।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

বাস্তবতা মেনে না নিলে তার সঙ্গে লড়াই করা যায় না। লড়াই করুন, সমাধান একটা তো আছেই।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

মানুষ জীবন থেকে মুক্তি চায়। কিন্তু এভাবে মুক্তি আসে না। জীবনের মধ্যে থেকেই জীবনকে সামলাতে হয়। আপনিও সেটাই করুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

পৃথিবী এখন সিংহের দখলে। সেটা পশু সিংহ নয়। সিংহ রাশির নারী-পুরুষ, এ কথা মনে রেখে পথ চলুন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কারও কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবেন না। সময় নিন। ফল ভালো পাবেন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

জ্যোতিষী কল্লোল দাসকে সহযোগী হিসেবে পেয়ে আমার অনেক লাভ হয়েছে। অনেক আগ্রহী ব্যক্তিকে আমি শ্রীমান কল্লোলের কাছে পাঠিয়ে দিচ্ছি। আশা করি তাঁরা উপকৃত হবেন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আমার হিসাবমতে, দুনিয়ায় ভালো মানুষের সংখ্যাই বেশি। আমার চারপাশে যেসব বৃশ্চিক আছেন, তাঁরা সবাই আমার প্রতি আন্তরিক। বৃশ্চিকের জন্য সপ্তাহটি অত্যন্ত সফল।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

জীবনে ভালোভাবে বাঁচতে হলে একটা অনুপ্রেরণা চাই। ধনুর জীবনে সে রকম অনুপ্রেরণা রয়েছে। কাজেই তার আটকে থাকার কথা নয়। কল্যাণ হোক ধনুর।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

আপনি যদি কোনো কঠিন প্রশ্নের মুখোমুখি হন, তাহলে ভেবে-চিন্তে জবাবটা দিয়ে দিন। আপনার জবাব ভুল হবে না।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

সামনের বাধা অতিক্রম করতে না পারলে ঘুরপথে চেষ্টা করুন। আপনি নিশ্চয়ই পারবেন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

যদি দেখেন আপনি ঈর্ষার পাত্র হয়েছেন, তাহলে বুঝবেন আপনার মধ্যে এমন কোনো গুণ রয়েছে, যা ঈর্ষার যোগ্য। এগিয়ে যান, আপনার ভাবনার কিছু নেই।