আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
অতীতের গানের কথাকে আমরা সেকেলে বলি। কিন্তু সে যুগেও বহু ভালো গান লেখা হয়েছে। যেমন মৃণাল চক্রবর্তীর গাওয়া ‘তাজমহল’ গানটি। যে গানে আছে দীর্ঘশ্বাসে ইতিহাসে অমর তোমার এই গাথা, ছিন্নমালার শ্বেত শতদল মর্মরে ওই গাঁথা। পরবর্তী যুগে এ রকম সুন্দর আর কটা গান হয়েছে! প্রিয় মেষ, অতীতকে মূল্য দিন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সবকিছুকে তির্যক দৃষ্টিতে দেখার অভ্যাস ত্যাগ করুন। তা না হলে জীবন জটিল হয়ে উঠবে৷ আপনার শুভ কামনা করি।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ভালোবাসা একটা শক্তি। এই শক্তি দিয়ে জীবনের অনেক কিছুই জয় করা যায়। প্রকৃত ভালোবাসার সন্ধান করুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কবীর সুমনের গানে আছে, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। প্রিয় কর্কট, কথাটি আপনার উদ্দেশে উচ্চারিত হলো।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
নতুন দিনের গল্প নিয়েই আপনার প্রতিটি দিন৷ প্রতিদিন নতুন কাজের শপথ নিন। তাহলেই সপ্তাহ পরিপূর্ণ হবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
মনের মধ্যে শুভ চিন্তা আনুন। তাহলেই দুশ্চিন্তা অপসারিত হবে৷ আপনার তো এখন শুভ দিন হওয়ার কথা।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
যুদ্ধ জয়ের একটা কৌশল হচ্ছে দুই পা পিছিয়ে এক পা সামনে যাওয়া। এই কৌশল অবলম্বন করলে আপনি জয়ী হবেন। সাহস হারানোর কোনো কারণ নেই।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
অনেকগুলো টার্গেটের মধ্যে একটা কিংবা দুটোকে প্রাধান্য দেবেন। আপনার টার্গেট অর্জিত হবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির দিকেই আমাদের নজর থাকে বেশি। এটাই আমাদেরকে অসুখী করে। কাজেই সুখী হতে গেলে কী পেলেন বা কী পাচ্ছেন, সেটাই লক্ষ করুন। জীবন সুন্দর হবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মনের আড়ালে যে মন আছে, সেই মনকে ব্যবহার করুন। ওখান থেকে আপনি অনেক কিছুই পাবেন। এ-ও একধরনের মূল্যবান অনুসন্ধান।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভকে নেতৃত্বের স্থানেই মানায়। এই রাশিতে অনেক বড় বড় নেতার জন্ম। নিজের নেতৃত্বগুণকে কাজে লাগান।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
ব্যবসায়ী মীনের জন্য সপ্তাহটি বিশেষ শুভ। অন্যদের জন্যও কম নয়। কথাগুলো সব মীনেরই ভালো লাগবে।