আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
ফরাসি নারী লেখক ফ্রাসোঁয়া সাগা লিখেছেন, ‘টোয়েন্টি ইজ দ্য এজ অব হিলারিয়াস লাফটার’। অর্থাৎ তরুণ বয়সেই মানুষ কারণে-অকারণে হাসাহাসি করে। ওদিকে হেলাল হাফিজ লিখেছেন, ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’। দুটো কথাই প্রায় মিলে যায়। তারুণ্যের জোরেই পৃথিবীটা চলছে। কাজেই তরুণদের দরজা খুলে দিন। আপনি যদি তরুণ হয়ে থাকেন, তাহলে নিজ হাতে দরজা খুলে নিন। জয় হোক আপনার।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
হও কর্মতে বীর, হও ধর্মেতে ধীর, নাহি ভয়। এই আপ্তবাক্যটি মনে রাখলে জীবনে কোনো কাজে আপনি পরাজিত হবেন না।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
কেউ যদি বলে, মন মাঝি তোর বইঠা নে রে, আমি আর নাও বাইতে পারলাম না—তাহলে চলবে কেন? নৌকা বেয়ে যেতে হবে। জয় হবেই।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
বাহুবন্ধন বড় কথা নয়। প্রাণের বন্ধনটাই বড়। দুটি মানুষের মধ্যে এই বন্ধন যদি থাকে, তাহলে তাদের মিলন হবেই। প্রেমিক-প্রেমিকাকে উদ্দেশ করে এই কথাগুলো আমি উচ্চারণ করলাম। মনে আনন্দ রেখে ভালোবাসুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সংসার যেদিকে যায় যাক, তোমারই হোক জয়।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
জীবনে যারা ব্যর্থ, তাদের কাছে ডেকে আনুন। সাহস এবং উৎসাহ দিন। সেটাই হবে আপনার জয়।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
সমুদ্রে ঝড় উঠলে তুলা দিশাহারা হয় না। নিজে সামনে চলে এবং অন্যকে এগিয়ে নিয়ে যায়। আপনিও তাই করুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক সাময়িক উচ্চ আশায় বিভ্রান্ত হয় না। তার দৃষ্টি দূরদিগন্তে। অতএব সে অনেক দূর যাবেই।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
প্রতিদিন নতুন করে বাঁচুন। আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনার নীতি হচ্ছে, বন্ধুত্বে স্বার্থপরতার স্থান নেই। নিজ নীতিতে অটল থাকুন। আপনাকে দেখে অন্যরা উদ্দীপিত হতেও পারে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ-এর এখন সুসময়। কাজেই তার আর এখন রাশিফল দেখার দরকার নেই।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
শুনুন মীন, অমন মিনমিন করে কথা বলবেন না। একটা কাজ শুরু করতে না করতেই কি সাফল্য এসে যায়? আর একটু ধৈর্য ধরে চেষ্টা করুন। অবশ্যই সফল হবেন।