আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

সব শব্দের অর্থ কি আমরা অভিধানে খুঁজি? তাহলে তো একটা বই পড়েই শেষ করা যাবে না। আমার মতে, আমরা কিছুটা অভিজ্ঞতা, বাক্যের পারম্পর্য এবং বাকিটা অনুভূতি দিয়ে বুঝি। যেকোনো একটি কঠিন শব্দ নিয়েও এই জিনিসটি আপনি পরীক্ষা করে দেখতে পারেন। প্রিয় মেষ, তারপরও বলব শব্দের ভান্ডার বাড়ান। এতে আপনার শব্দ সম্পর্কে জানতে সুবিধা হবে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

সন্ধ্যা মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ একটি গান হচ্ছে, ‘উজ্জ্বল এক ঝাঁক পায়রা’। অনবদ্য এক সিম্ফনির মতোই সুর করেছেন সলিল চৌধুরী। গানের কথাগুলো যে তাঁর লেখা নয়, সম্প্রতি এটা জানতে পারলাম। গীতিকার হচ্ছেন বিমল ঘোষ। যেন তিনি নিটোল একটি কবিতা লিখেছেন। ‘হে অসীম উদাসীন বারো মাস, কিংবা, নীল কপোতাক্ষীর কান্তি’। একটিও অনাবশ্যক শব্দ নেই৷ প্রণতি জানাই এই মহান গীতিকারকে। প্রিয় বৃষ, একটি গানকে বিশ্লেষণ করে শুনুন, আরও ভালো লাগবে।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

আমরা অনেক সময় মানুষের ভালো করতে চেয়েও ভুল করে ফেলি। এর জন্য তাকে অভিযুক্ত না করে ক্ষমা করা উচিত। ক্ষমা করা কঠিন, তাহলেও আবেদন তো করাই যায়।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

কোনো ব্যবসায়ী যদি এ সপ্তাহে আপনার পরামর্শ পান, তাহলে তিনি লাভবান হবেন, সেই সঙ্গে আপনারও লাভ হবে।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

কাজললতা কন্যা চলে কাঁকন বাজিয়ে, চলে গো কাঁকন বাজিয়ে...কাজললতা ঘর বাঁধবার স্বপ্ন দেখেছে, হৃদয়ে কোন রাখাল ছেলের ছবি এঁকেছে। আশা করি তার সংসার ভালোই চলছে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

অনেক সময় তর্কে জিততে গেলে ঝগড়া পরিহার করতে হয়। আপনিও তা-ই করুন। আশা করি জিতবেন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলার সামনে এখন পরপর দুটি বাধা আছে। একটি পার হতে পারলে অন্যটিও সে আপনা থেকেই পার হয়ে যাবে।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আপনাদের মধ্যে যাদের এখনো বিয়ে হয়নি, তাদের বিয়ের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুশি তো?

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। এত তাড়া কিসের? ট্রেন কি ছেড়ে দিচ্ছে? ধীরে কাজ করুন, সফল হবেন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

এ সপ্তাহে আপনার রোমান্টিক বকবকানি বাড়বে বলে মনে হচ্ছে। রোমান্টিক কথা শুনতেও হবে আপনাকে। কিছু বললে কিছু শুনবেনই তো।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

জেগে জেগে ঘুমাচ্ছেন কেন? আমরা কিন্তু টের পাচ্ছি সব। উঠুন এবং কাজ করুন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

ব্যবসায়ী মীন খুব জলদি সুখবর পাবেন। অন্যদেরও নানা ক্ষেত্রে ভালো খবর আসবে।