আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আলামিন মাঝেমধ্যে আমাকে সুন্দর কোনো খাবার তৈরি করে খাওয়ায়। তারপর বলে, ‘ক্যায়সা হুয়া?’ আমি বলি, ‘হুক্কা হুয়া। বহত আচ্ছা হুয়া।’ দুজন মানুষের মধ্যে কথা বন্ধ হয়ে গেলে ও বলে, ‘ইগো প্রবলেম।’ বিশেষ কারও আচরণ দেখলে সংক্ষেপে মন্তব্য করে, ‘টিপিক্যাল বেঙ্গলি।’ আমি এসব কথা খুব উপভোগ করি। প্রিয় মেষ, আশপাশের মানুষের খুঁটিনাটি লক্ষ করুন, আনন্দ পাবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বিটিভির এককালের বিখ্যাত প্রযোজক ফিরোজ মাহমুদ হঠাৎ সেদিন ফোন করেছিলেন। আদিতে চারুকলা থেকে পাস করা প্রতিভাবান শিল্পী। সেট ডিজাইনিংয়ে ফিরোজ একেকটা মাইলস্টোন স্থাপন করেছেন। বরাদ্দ পয়সা শেষ হয়ে গেলে নিজের পকেট থেকে পয়সা খরচ করতেন, যাতে সেটটা সুন্দর হয়। তাঁর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আছে। আশা করি, এখনো তিনি একটা সমৃদ্ধ জীবন কাটাচ্ছেন। প্রিয় বৃষ, নিজের কাজকর্মের মধ্য দিয়ে অন্যের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে আপনার জীবন আগের চেয়ে অনেকটা ভালো কাটবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
সংগঠিত চিন্তার নামই হচ্ছে লেখা। চিন্তা এলোমেলো থাকে। লিখতে গেলেই সেটা গুছিয়ে আসে। লেখার অভ্যাস বজায় রাখুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ নারী-পুরুষের সপ্তাহটা তরতর করে নদীর মতো এগিয়ে যাবে৷ তবে সাফল্যের আনন্দে গা ভাসিয়ে দেবেন না।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার স্বাধীনতা আছে বলেই যে আপনি মুখে যা আসে, তা–ই মানুষকে বলবেন, এমন নয়। এতে কারও ক্ষতি হয় কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বর্তমান সময়ে আপনার সামনে হিমালয় পর্বত এসে দাঁড়ালেও আপনাকে ঠেকাতে পারবে না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
কলকাতার ছেলেটি বলল, ‘বাবা, আমি পুকুরে নাইতে যাচ্ছি।’ বাবা বললেন, ‘যাও, তবে পুকুরের জলটা বাড়িয়ে এসো না যেন।’ আপনাকেও অতিরিক্ত কিছু করতে বারণ করলাম।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চাকরিজীবনে আমাদের এক উপপরিচালক বলতেন, অঙ্ক যে জানে না, সে জীবনে সফল হতে পারবে না। স্মরণশক্তির অভাবটাও আমি এর সঙ্গে যোগ করতে চাই৷ আমার নিজের এ দুটোর কোনোটাই নেই। আপনার যেন থাকে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
একটানা কাজ করে যাওয়াটা বোকামি। বিশ্রাম ও বিনোদনের জন্য নিজেকে সময় দিন। আপনার কর্মশক্তি দ্বিগুণ হয়ে যাবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক দৃঢ় করুন। ভালোবাসা ও সাফল্য পাবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সাফল্য আপনা থেকে আসে না। ভালোবেসে সাফল্যের পেছনে ছুটতে হয়। যা করছেন, করে যান৷ অবশ্যই সফল হবেন।