আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

তখন ক্লাস টুতে পড়ি। মাতৃহীন অবস্থায় থাকি সেজ বোনের সঙ্গে চাঁদপুরের হাজীগঞ্জে, একেবারে ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে। সারা দিন হু হু ঠান্ডা বাতাস। সরকারি ডাকবাংলো নদীর আরও কাছে। সেখানে গিয়ে সিমেন্টের শীতল বারান্দায় মাথা রাখি, আরামে চোখ বন্ধ হয়ে আসে। এই সব স্মৃতি আমাকে আনন্দ দেয়। প্রিয় মেষ, আপনিও আপনার ছেলেবেলার স্মৃতি মনে করতে থাকুন।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

সাধারণত বৃষ নারী-পুরুষ ফুল-ফল-লতাপাতা ভালোবাসেন। তাঁদের বলি, চলতি সপ্তাহে এসব নিয়েই ব্যস্ত থাকুন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

মনকে বলুন: মন তুমি আমার অধীন, না আমি তোমার অধীন? তুমিই আমার অধীন। কাজেই তোমাকে আমার কথামতো চলতে হবে।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

চলতি সপ্তাহে আপনার পয়সা একটু বেশি খরচ হতে পারে। হিসাব করে চলুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

আপনি সাধারণত ব্যর্থতাকে মানেন না। চলতি সপ্তাহে আপনার বিরাট জয় রয়েছে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

খেলতে গিয়ে একটু চোট তো লাগতেই পারে। এতে মন খারাপ করার কী আছে?

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

চলতি সপ্তাহে আপনার বেশির ভাগটাই শুভ দেখতে পাই। সামনে চলুন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

ব্যর্থতার কথাগুলো না ভেবে অতীত সাফল্যের কথাগুলোই ভাবতে থাকুন। তাহলে
কাজ হবে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে সুবীর সেনের গাওয়া একটি অবিস্মরণীয় গান আছে: হয়তো তোমার অনেক ক্ষতি করেছি, কাছে এসে ভালোবেসে...এই গানটি শুনুন। আপনার ভালো লাগবে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

প্রিয় মকর, চলতি সপ্তাহে আপনার বকর বকর করার মাত্রাটা বাড়িয়ে দিন। মন্দ হবে না।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

পয়সা যেমন কামাবেন, তেমনই খরচও হবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আপনার নেতৃত্বগুণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।