রাশি
আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
কেউ যদি বলেন, জীবনটা এখানেই শেষ, আমি বলব—না, জীবন আগেও ছিল, এখনো আছে। আগে ছিল আমাদের আগের প্রজন্ম, আর পরে হবে পরেরটা...।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমার ছেলেবেলাকার বন্ধু কর্নেল (অবসরপ্রাপ্ত) ফরিদ উদ্দিন আহমেদ, জীবনেও যে আমাকে একটাও দুঃখ দেয়নি। শতভাগ সৎ বলতে যদি কিছু থাকে...তবে সে হচ্ছে আমার এই বন্ধুটি। ওর ডাকনাম বাবু। আমাদের আজিমপুরের আরেক বন্ধু বিমানের অবসরপ্রাপ্ত পাইলট পারভেজ শাহেদ...অসাধারণ বাঁশি বাজায়। বাবু জানাল, পারভেজ অসুস্থ। প্রার্থনা করি, পারভেজ সুস্থ হয়ে উঠুক। সব বৃষ ভালো থাকবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ফারহানা ইয়াসমিন রীমির মাধ্যমে সকল মিথুনকে বলছি, রবীন্দ্রনাথের কথাগুলো একটু মনে করুন: বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা।...মিথুনের সামনে জয় আছে। তাহলেও লড়াইটা তো করতে হবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কলকাতার মহান গীতিকার মোহিনী চৌধুরীর লেখা ও আমাদের লাকী আখান্দ্–এর সুরারোপিত একটি গান আছে: শুধু সারি সারি মলিনমুখ দেখে দেখে আমি ক্লান্ত। ফুল ফুল একটি হাসিমুখ আমায় দেখতে দাও...পথের শুরুতে যে দুঃখ পেয়েছি, তেমনই এ পথের প্রান্ত।... শুধু সারি সারি...।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ নয়, সিংহী একটি নারী শিশুশাবক জন্ম দিয়েছেন। শুভ হোক! সিংহ রাশির সকল মহোদয়া ও মহোদয়কে জানাই আমার অভিনন্দন! সাফল্যে-আনন্দে ভরপুর, দিনগুলো তো বটেই, সপ্তাহের বাকি সময়টাও। বিপলে মুইল্ল পেরৎ।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সিডনিপ্রবাসী কন্যা রাশির মেহেরা মনসুর ইশিতাকে বলছি, তাঁর নতুন জব হবে আগামী সপ্তাহের মধ্যেই, বিশ্বাস করি। অন্য সকল কন্যাকে বলি, আপনাদেরও সময়টা এখন প্রধানত শুভ।
তুলা
রবীন্দ্রসংগীত শুনুন: নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার...নাই নাই ভয়...
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
ওহে বিশ্লেষক বৃশ্চিক, চলতি সাত দিনে আপনার কথাই মনে লয় ঠিক হবে। ঠিক ঠিক ঠিক, ওহে বৃশ্চিক!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
একেবারে বন্ধ করতে বলছি না, মুব’আইলো ম্যানিয়াটা এ সপ্তাহে একটুখানি কমিয়ে আনুন। দেখবেন, আরাম পাবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চক্কোর কম। বক্কর বক্কর কম। কাম বেশি। মানে, এ সপ্তাহে ফালতু ঘোরাঘুরি এবং বকবকানি কমিয়ে দিয়ে কাম-কাজে মন দিন।...মোর দিকে ইমুন চউক লাল কইরা তাকায়েন না প্লিজ। মুই ডরাইসি।
কুম্ভ
কেউ টাকা ধার চাইলে সাফ না বলে দিন, বাকিটা আমি দেখছি।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
শক্ত করে আমার হাত ধরুন। ভয় নেই, আপনাকে আমি পেছনে ঠেলব না। সামনে এগিয়ে নিয়ে যাব। জয় হোক!