আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে আপনার দায়িত্বের ভার বাড়বে। মেষ তো এতে ঘাবড়ানোর মানুষ নন। এই কথা মনে রেখে শুভ সপ্তাহটি আরম্ভ করুন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে আপনার মানসিক অবস্থা ভালো হওয়ার কথা। আপনি আমাকে যেন উল্টো কথা শোনাবেন না। ভালো-মন্দ মিলেই তো জীবন। তাই অল্প একটু মন্দও ভালোর সঙ্গে মিশিয়ে নেবেন। আমি জানি, চলতি সপ্তাহটি আপনি ভালোভাবে কাটাবেন।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে আপনি ভালো থাকার দিক থেকে সবার ওপরে থাকবেন। সপ্তাহ শেষ না হলে তো আর এর প্রমাণ পাওয়া যাবে না। কাজেই শেষ অবধি অপেক্ষা করুন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
বাইরে বর্ষা থাকুক, আপনার মনে যেন মেঘ না জমে। কর্কট খুব ভাবপ্রবণ। অল্পতেই তাঁর মন খারাপ হয়। এ জন্যই কথাগুলো বলা।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
আপনার জীবন এমনিতেই বৈচিত্র্যে ভরা। এ সপ্তাহেও বৈচিত্র্য থাকবে। তবে এই বৈচিত্র্যের ওপর নিয়ন্ত্রণ হারাবেন না।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
নিচে তাকিয়ে সবুজ ঘাস দেখুন। ওপরে তাকান, নীল আকাশ। মাঝখানে হাওয়া খেলা করছে। এর চেয়ে সুন্দর সপ্তাহ আর কী হতে পারে!
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
আপনার প্রতীকটা যেমন, আপনিও তেমনই। সবকিছু ন্যায়ের দণ্ডে ওজন করে নেওয়াই রীতি। চলতি সপ্তাহে যা-ই ঘটুক, বুদ্ধি ও সাহস বজায় রাখবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে বৃশ্চিকের সামনে আছে নানা ধরনের শুভ। তবুও সবদিকে ছুটবেন না। মনোযোগ নিবিষ্ট রেখে সামনে অগ্রসর হোন। আপনার ভালো সাফল্য আসবে।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ। তবুও চ্যালেঞ্জ এসে মাঝেমধ্যে তাঁকে ভয় দেখায়। প্রিয় ধনু, ভয় যদি আপনি না পান, তাহলে কে আপনার কী করতে পারে?
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
মকর সাধারণত তাঁর চিন্তার জগতে সুশৃঙ্খল। তবে চলতি সপ্তাহে চিন্তার বড় বড় ঢেউ তাঁকে খানিকটা বিচলিত করতে পারে। আমি বলি, বিচলিত হবেন না। সপ্তাহ আপনার শুভ।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
রাশিচক্রে কুম্ভ এখন খুব ভালো অবস্থানে আছে। প্রিয় কুম্ভ, মনে সাহস রাখুন, নিজের মেধা প্রয়োগ করুন। দেখবেন, এ সপ্তাহ আপনাকে খুব শুভ ফল এনে দেবে।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
এ সপ্তাহে আপনি বেশ কিছুটা বহির্মুখী হয়ে উঠতে পারেন। রাশ টেনে চলবেন। অতিরিক্ত বহির্মুখিতা আপনার জন্য কল্যাণকর না-ও হতে পারে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।