আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমি এখন একটু ব্যস্ত, এসএমএস করে জানায় পর্ণা: ধরুন, ১১ মে সন্ধ্যায় ওর শুভবিবাহ, আমি ধনু, স্পেশাল নিমন্ত্রণ পেয়ে শেষ পর্যন্ত আমাকে বাড়ি অর্থাৎ​ সিলেটে আসতেই হলো। জানি, এই কটা দিন সিলেটে আমি পরম আনন্দে কাটাব। প্রিয় মেষ, আপনি, ধনু এবং সিংহ একই শ্রেণিতে থেকেও একে অপরের থেকে ভিন্ন, সপ্তাহ চমত্কার কাটবে। শুভ হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
কলকাতার সোনালি দিনের কণ্ঠশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের সেই গানটি কারা শুনেছেন বা মনে রেখেছেন: ‘এলো বরষা যে সহসা মনে মোর/ রিমঝিমঝিম গান গেয়ে যাই...’। সিলেটের বৃষ্টি বাবা...!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
‘বি বোল্ড, প্রক্লেইম ইট এভরিহয়ার: দে অনলি লাইভ হু ডেয়ার।’ বাংলা করলে দাঁড়ায়, ‘সাহসী হও, তোমার সত্য ঘোষণা করো সর্বত্র: সে-ই শুধু বেঁচে থাকে, যার আছে বাঁচার সাহস।’
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এক নারী পুলিশ কর্মকর্তা সম্প্রতি একটি বার্তা পাঠালেন—খুব ভালো সময় কেটেছে কাল, ধন্যবাদ...। আপনি কবে ফিরে আসবেন ধানমন্ডি? শ্রীমতী ভাগ্যবতী, চলতি সপ্তাহজুড়ে আপনি এক দারুণ সময়ের মধ্যে থাকবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এক ‘সিংহী’ বার্তা পাঠালেন, ‘রাশিফল নিয়মিত পড়ি, কিন্তু লেখাটা হয় রবীন্দ্রনাথের ছোটগল্পের মতো! শেষ হইয়াও হইল না শেষ...। সবকিছুর শেষ হয়তো মৃত্যুতে, তার পরও অনেক কিছু জানতে ইচ্ছে করে, বুঝতে ইচ্ছে করে...।’ ইত্যাদি। প্রিয় সিংহ আপনাকে এত কিছু জানাতে বোঝাতে গেলে তো আমার বারোটা বেজে যাবে!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আনন্দধারা বহিছে ভুবনে...। আনন্দের গান গাইছেন প্রিয় কন্যা। কিন্তু মুখখানা অমন হাঁড়ির মতো কালো করে রেখেছেন কেন?
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
চলতি সপ্তাহে আপনি আছেন টায় টায় সংখ্যা চারের ঘরে। এ সপ্তাহে একটি গান কোনো অবস্থাতেই যেন মনে কিংবা মুখে না আসে: কী ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার...।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
জেগেও আমি অজস্র স্বপ্ন দেখি। একটা ঘোরের মধ্য দিয়ে জীবন কেটে যায়। কথাগুলো কিন্তু আমার নয় জনৈক বৃশ্চিক মেয়ের (শাহিন)-এর আমার তো মনে হয় কথাগুলো একদম নয় ছোট, প্রতীকের ভাষায় দুইদম সত্যি। এখন আপনি নিজের সঙ্গে সব মিলিয়ে দেখুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনার জন্মের তারিখ যদি ১১.১২.১৯৫৫ হয়, তাহলে আপনার শুভ জন্মসংখ্যা হচ্ছে ৭, অর্থাৎ​ কিনা লাকি সেভেন। বুঝুন ঠ্যালা, কে আপনাকে থামাবে, আটকাবে! কোনো উপায় নেই। ধনুর চলতি সপ্তাহে আপনি তিরের মতো শাঁ করে সামনে উড়ে যাবেন, আর কী চাই!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কোনো মকরের নাম যদি হয় মানিক, তাহলেই সেরেছে। হয় আপনি ওই মকরের বকরবকর শুনে পালাবেন আর না হয় পাহাড়ি ছাগলের মতো এক লাফে পাহাড়ের চূড়ায় উঠে যাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
ও কুম্ভ শ্রীমতী/শ্রীমান কুম্ভকরণের ঘুম, কিরে তোর ভাঙল আজ...। চলতি সাত দিন আপনি বোধ হয় মোটামুটি জেগেই কাটাবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

সাহিত্যিক ও গীতিকার এক মহান আজিজ ভাই বার্তা দিয়ে হুকুম করলেন, ‘আজ দুপুরের ইয়েটা তুমি আমার সঙ্গে ইয়ে করবে। এই সাধারণ ডাল-ভাত আরকি।’ পাঠক, আফসোস কি বাত হ্যায়, ট্রাফিক জ্যামে পড়ে আমার প্রচণ্ড খিদে প্রচণ্ডতর হয়ে ভটাশ করে ফাডি গেল্ গৈ!

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।