আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে মেষ বা রাশিশাস্ত্রের পয়লা নম্বরি থাকবেন শক্তিশালী সংখ্যা ৯-এর ঘরে। শুক্রবার পর্যন্ত দিন কেটে যাবে শুধু কাম-কাজ করতে করতে। দ্যাট ডাজ নট মিন, কাম সেরেছে। কাজ এবং ব্যস্ততা মানেই সাফল্য।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
পেয়ার-মোহাব্বত অ্যান্ড ধস্তাধস্তির প্রায় সাতটি দিন; দিদি, বউদি, দাদা, জামাইবাবু অ্যান্ড অন্য সকলের। দেয়ারফোর, আন্ডার দ্যা সারকামসট্যানসেস...শুভ হোক বৃষ বলদ রাশির আপামর নর-নারীর! 
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
থোন আপনের সব প্যাঁচাল পাড়া! আরে মিয়া-বিবি, শিং কিং–কিং তং–তং আংবৃংবং (শিং= শিশু, কিং কিং= কিশোর-কিশোরী, তং তং= তরুণ-তরুণী, আংবৃংবং= আবালবৃদ্ধবনিতা), আপনাদের যাত্রা এই সাত দিনে বেশির ভাগটাই ‘আনন্দ এক্সপ্রেসে’ চড়ে। হইল তো, না আরও বলব? 
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
ক্রোকটক ক্রোকটক প্রিয় কর্কট, সারা সপ্তাহজুড়ে চলবে আপনার কোলাব্যাঙের মতো ডাক। কাজেই মহা ফুর্তিতে থাকুন, প্রিয়-অপ্রিয় কর্কট শিশু-কিশোর, তরুণ-তরুণী অ্যান্ড আংবৃংবং, মানে আবালবৃদ্ধবনিতা!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
গর্জন কম, কাজ বেশি, প্রিয় সিংহী অ্যান্ড সিংহ!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
একজন পুং মাং অর্থাৎ​ পুরুষ মানুষও যখন সদম্ভে ঘোষণা করেন যে তিনি এক মধুর ‘কইন্যা’ রাশির জাতক, তখন কেমন লাগে, বলুন তো! তবে, কন্যা রাশির একজন নারী যখন লাজুক স্বরে জানান: আমি কন্যা!—আহ, কী যে ভালো লাগে তখন, যেকোনো রাশির পুরুষদের! ডাইরেক্ট কর্ণে মধুবর্ষণ!...প্রিয় পুং অ্যান্ড নাং (পুরুষ ও নারী) কন্যা, উভয়েই চলতি সপ্তাহে স্বল্পমাত্রার চিকন হাসি ঠোঁটে ঝুলিয়ে সর্বত্র ঘুরে বেড়াবেন। প্লিজ, ম্যাম। ভেরি প্লিজ, মিস্টার!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
দাঁড়ান, বলছি। আমি এখন জন্মশহর সিলেটে আছি—আমাদের পৈর্তৃক বাড়িতে। ঝমঝম বৃষ্টির শব্দে আমার মন পেছনে ছুটছে হুহু করে। টিনের চালে রিমঝিম ঝিম বরষে/ কূল নারী হরষে (নজরুলগীতি)।।...বোন ও ভায়েরা আমার, নিজের মনের অবস্থার সঙ্গে একটু মিলিয়ে নিন তো—ওপরের রাশির লাইনগুলো।     
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
অন্যতম এক মন্ত্রী মহোদয় ‘জইতিশিকে’ ফিরতি এসএমএস পাঠালেন: ট্রাই টু ফরগিভ অ্যান্ড ফরগেট। ভুলে যেতে ও ক্ষমা করতে চেষ্টা করুন। জ্যোতিষীর ফিরতি বার্তা দেখুন: আই ক্যান ফরগিভ, বাট হাউ ক্যান আই ফরগেট! আমি ক্ষমা করতে পারি, কিন্তু ভুলে যাওয়াটা তো আমার হাতে নেই। ...অসমসাহসী পাঠক, ক্ষমা অবশ্যই করা উচিত, তবে ভুলে যাওয়া না–যাওয়ার বিষয়ে কারও ধমকের তোয়াক্কা করবেন না। 
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
শান্ত হও। কর্মে বীর হও। ধর্মে স্থির হও। হও উন্নত শির, নাহি ভয়। ‘সাধারণত’ অপ্রিয় ধনু, আমার প্রিয় ধনু, ওপরের বাংলা গানের চারটি চরণ সারা জীবন ধরে জপ করতে থাকুন। কাজ হব্বে না মানে! হোয়াট ডু ইউ মিন?
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
ওহে মকর, ওহে পাহাড়ি ছাগল, ধৈর্যশীল সংগ্রামী এক পর্বতারোহী, ওপরে উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো, ওঠো! ...চলতি সাত দিনে আপনি মোটামুটি একটা শৃঙ্গে পৌঁছানোর বিশ্বাস রাখুন। ইয়েস!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
ইমপসিবল, আপনাকে নিয়ে আর পারা গেল না, জনপ্রিয় কুম্ভ! বৃত্তের চারপাশে বেদম টি-টোয়েন্টির চার–ছয় মেরেই চলেছেন। একটু রয়েসয়ে গদা (ব্যাট) চালান, বল চুড়ুন, ফিল্ড সাজান, ফিল্ড ভাঙুন, লাফ অ্যান্ড ঝাঁপ মারুন—ক্রিকেটীয় বোন ও ভায়েরা আমার। 

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আকাশ এত মেঘলা, যেও নাকো একলা/ ভয় আছে পথ হারাবার।... কলকাতার বাংলা গানের স্বর্ণযুগের এক মহান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের একটি ব্যথা ও আনন্দ জাগানিয়া গান।...পিছল পথে সাবধানে পা রাখুন।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।