আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আজকাল চুনোপুঁটি–মার্কা কর্মকর্তাদের গ্রামগঞ্জেও দেখা যায়, সিংহাসন–মার্কা আসন অলংকৃত করে বসে আছেন। এটা বোধ হয় শুধু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতেই সম্ভব। এই এক বিশ্রী ব্যাপার। ...ওদিকে টিভির পর্দায় তাকালে দেখবেন, এমনকি ভিআইপি প্রধান অতিথিরাও সবার সঙ্গে একই সারিতে, তবে মাঝখানে সবার মতো একই চেয়ারে বসে আছেন।...প্রিয় মেষ নারী, মেষ নর, হাঁটা রাশির জাতকের (আমার) এই বার্তাটি সর্বত্র একটু ছড়িয়ে দিন দেখি। সপ্তাহ আপনার শুভ হইতে বাধ্য থাকিবে!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আজ যখন সিলেটে আমাদের বাড়িতে বসে সাপ্তাহিক আগাম রাশিফল লিখছি, সে দিনটি বাংলা মাসিক পয়লা তারিখে পাঠানো (কন্যা) জীবন শাহ–এর নিয়মিত বার্তা অনুযায়ী: ১ জ্যৈষ্ঠ শুক্রবার ১৪২২, সকাল প্রায় ১১টা।...একটি গানের দুটি কলির মাধ্যমে জানাই আপনার চলতি সাত দিনের সম্ভাব্য ভবিষ্যদ্বাণী: আমি ফুলকে যেদিন ধরে-বেঁধে আমার সাঁজি ভরেছি/ আমি সেদিন থেকে/ জেতা বাজি হেরেছি...(কথা ও সুর: জটিলেশ্বর, শিল্পী: কলকাতার প্রয়াত মহান পিন্টু ভট্টাচার্য)
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আজ শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আপনি ভয়ংকর ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাবেন। ব্যস্ততা মানেই হচ্ছে সুস্থ ও সুন্দর গতি-ছন্দময় জীবন।...দেখতে থাকুন, প্রিয় মিথুন নারী ও নর, অর্থাৎ মেয়ে এবং ছেলে।...এবার এক টুকরো উজ্জ্বল মিষ্টি হাসি ছড়িয়ে দিন তো, আকাশে-বাতাসে!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এত জল ও কাজল চোখে পাষাণী আনল বলুন কে?! এত উজ্জ্বল আনন্দই বা কে ঢেলে দিল আপনার চোখে অ্যান্ড মুখে! ...আরে, আগেই শুরু হয়ে গেল! শুক্রবার পর্যন্ত না দেখেই!
আহ-হা, হয়রান করে ফেললেন দেখি আমাকে আপনি অ্যান্ড আপনারা!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
একটু চুপ করে থাকুন মাননীয় সিংহী অ্যান্ড সিংহগণ, সব কুছ ঠিক হো যায়েগা। কথা দিচ্ছি।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি কাকে যে কী বলে বসবেন আল্লাহই জানেন। জরা সামহালকে বহেন অওর ভাইয়োঁ।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বিলকুল তুলাধুনা হওয়ার আশঙ্কা আপনার—এ সপ্তাহে। কানে তুলো অ্যান্ড আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকুন, নট এক দম বাট দুই দম। অর্থাৎ, মুখটাও কম চালান। ভ্রমণ কিংবা অতিথি বরণের যোগ দেখা যায়। জয় হোক ম্যাডাম অ্যান্ড মহোদয়গণ—সকলের!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
জনপ্রিয় এবং অজনপ্রিয় ‘বরিশ্চিক’ এ সপ্তাহে আপনি আছেন শান্তিপ্রিয় সংখ্যা ৩-এর ঘরে। আহ্, কী ঠান্ডা হাওয়া! ওদিকে আপনার পার্স অ্যান্ড মানিব্যাগ/ওয়ালেটে রয়েছে একটা অতি উষ্ণ ভাব! সপ্তাহটা এই শীতল-গরম ভাব নিয়েই কেটে যাবে আপনার। এবার চিকচিক করে একটু মুচকি হাসি ছড়িয়ে দিন তো মহানুভব বৃশ্চিক নারী এবং পুরুষগণ!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
সাপ্তাহিক জয় থেকে আর মাত্র ইঞ্চি খানেক দূরে দাঁড়িয়ে আছেন আপনি। এই পর্যায়ে এসে ভুলেও যেন কোনো ভুল করবেন না। ঘাটে এসে নৌকাডুবি কারও জন্যই সম্মানজনক ব্যাপার নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনার অন্যায্য আনন্দ ও সাফল্যের সঙ্গে যোগ হতে পারে একটি বা দুটি আনন্দ ভ্রমণ। শুভ হোক আপনার।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আপনার দরজায় এসে কড়া নাড়ছে বিশাল এক টুকরো যশ ও কয়েক টুকরো টাকাপয়সা। মকর রাশির নর-নারীর মধ্যে যাঁরা প্রতিরক্ষা বাহিনী, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদিতে রয়েছেন, তাঁরাই অধিকতর বাজিমাত করবেন বলে মনে হয়।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
শুনে মন খারাপ করবেন না—চলতি সপ্তাহটা আপনার খানিকটা ‘পিচা খাওয়া’ অবস্থায় কাটবে। ওটা আমি বললে কি আর না বললেই বা কি! আগাম সতর্কবাণী সব সময়ই একটা কাজের কথা। কান দেওয়ার মতো কথা। বাকিটা আপনি বুঝবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মিনমিন করে তো পার করে দিলেন বহু দিন। এ সপ্তাহে ঘ্যানঘ্যান করাটা একটু কমিয়ে দিন। এর ফলাফল হবে আনন্দদায়ক—নিজের জন্য এবং অপরের জন্যও তো বটে। তবে তাই হোক, শুভ হোক আপনার।

>আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।