আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
অন্যায়কারীর প্রতি এক মেষ নারীর বার্তা দেখুন: আপনার টেক্সট পেয়ে ভাবছি কী লিখব। আপনার কাছ থেকে পাওয়া ভালো ভালো স্মৃতিবহুল ঘটনাগুলো স্মরণ করেই হয়তো এত কিছুর পরও আপনার জন্য মঙ্গল কামনা করি। ওই মেষ নারীটি হচ্ছেন তাঁর রাশিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রিয় মেষ, মিলিয়ে দেখুন তো, আপনি এঁর মতোই কি না!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে বৃষ একের অধিক বাধা টপকে যাবেন। তবে এতে তিনি যেন মাত্রার অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে না পড়েন। কেননা, তাহলে পরবর্তী সাফল্য হাতছাড়া হয়ে যেতে পারে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ কথা আমি বারবার বলি যে রাশি শাস্ত্রবিজ্ঞান নয়। কাজেই এসবের ওপর বেশি বিশ্বাস রাখা ঠিক নয়। রাশিশাস্ত্রকে কিছুটা বিনোদনের দৃষ্টিতে দেখাই বরং ভালো। যাই হোক, চলতি সপ্তাহে আপনার রোমাঞ্চ ঘন আকার ধারণ করতে পারে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনার কল্পনাশক্তি ও বাস্তবতাবোধ সমান শক্তিতে তাড়িত হবে। এবার বেছে নিন, আপনি কোনটার পক্ষ নেবেন। দুটো থেকেই আপনি লাভবান হতে পারেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
কোনো কাজে মাথা গরম করবেন না। যেকোনো মানুষই মাথা গরম করলে কাজের সুফল থেকে বঞ্চিত হয়। এখানে রাশির কোনো ভূমিকা নেই। আপনাকে আগাম সতর্কতা সংকেত দেওয়া হলো, বাকিটা আপনি বুঝে নেবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যারাশির জাতক-জাতিকার জন্য সপ্তাহটি আলাদা গুরুত্ব পাবে বলে মনে হয়। নিতান্ত যে সাধারণভাবে কেটে যাবে, তা নয়। কন্যা এ সপ্তাহে লাভবানই হবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
যেচে কারও সঙ্গে সংঘর্ষ বাধাতে যাবেন না। আর সংঘর্ষ আপনার দিকে এগিয়ে আসছে দেখলে চেষ্টা করবেন এড়িয়ে যেতে। এতে আপনার মঙ্গল হবে। সপ্তাহের দিনগুলো ভালো কাটবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিকের দিকে সবাই এ সপ্তাহে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এই আগাম সুখবর নিয়ে বৃশ্চিক তার সপ্তাহ শুরু করতে পারেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
খুব মসৃণভাবে যখন একটা সাফল্য এসে যায়, তখন তার মধ্যে তেমন একটা আনন্দ থাকে না। চলতি সপ্তাহে ধনুর সাফল্য আসবে কঠিন পথে এবং এখানেই প্রাপ্য হবে তার সাফল্য।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আমরা জীবনে যা কিছু করি, মূলত আনন্দ লাভের জন্যই করি। আপনি যেকোনো কাজের কথা বলুন, আমি প্রমাণ করে দেখাতে পারব যে ওই কাজটাতে আপনার মূল উদ্দেশ্য ছিল আনন্দকে খুঁজে পাওয়া। প্রিয় মকর, চলতি সপ্তাহে আপনি আনন্দ পাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনি না চাইলেও কেউ আপনাকে বিবাদে জড়িয়ে ফেলতে পারে। তাই আপনার উচিত হবে, যেকোনোভাবেই হোক বিবাদ এড়িয়ে চলা।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে আপনার মন যেন বিশৃঙ্খল না হয়। কোথা থেকে যেন বসন্তের বাতাস ছুটে আসবে আপনার দিকে। মন আনন্দে ভরে যাবে। এই সুখবরের জন্য নিশ্চয় আমাকে আগাম ধন্যবাদ জানাবেন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।