আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চা হচ্ছে ছয় হাজার বছর আগেকার একটি চীনা হারবাল মেডিসিন, অর্থাৎ ভেষজ ওষুধ। চা দিয়ে চীনা সম্রাটদের নানা রোগের চিকিৎসা করা হতো। চা হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পেটের যাবতীয় রোগ সারায় এবং এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকার ফলে ক্যানসার ঠেকাতেও সাহায্য করে। দৈনিক কমপক্ষে চার কাপ চা পান করার প্রতিবিধান দেওয়া হয়েছে। প্রিয় মেষ, আপনার মাধ্যমে সবাইকে এই মূল্যবান তথ্যটি জানালাম।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বিষণ্নতা এসে এ সপ্তাহে যাতে আপনার প্রসন্নতা কেড়ে নিতে না পারে—সেদিকে খেয়াল রাখবেন। মন যেন আপনার ওপর প্রভাব বিস্তার করতে না পারে, সে দিকে লক্ষ রাখবেন। শুভ হোক!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহে সংখ্যা ৬-এর আওতায় থেকে আপনি দারুণ সব সাফল্য অর্জন করবেন। এর চেয়ে বেশি কিছু বলা বাহুল্যমাত্র।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

চলতি সপ্তাহে এসে আপনি কিছুটা আর্থিক চাপের মধ্যে পড়তে পারেন। হিসাব করে চলুন, তাহলেই এই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসবেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

একটু বেসামাল অবস্থার মধ্যে পড়বেন। একদিক গুছিয়ে আনবেন তো অন্যদিক নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তবে, সজাগ থাকলে এই অবস্থাটাকে আপনি এড়িয়ে যেতে পারেন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

সহজ পথে চলার চেষ্টা করুন। সমস্যা জটিল হলে যে সব সময়ই প্রাণপণ চেষ্টা চালাতে হয়, এমন নয়। স্বাভাবিক পথে চলুন, সহজ সাফল্য অর্জন করুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

চলতি সপ্তাহে খাওয়াদাওয়া ও ঘুম সম্পর্কে একটু সতর্ক থাকুন। নিজের যত্ন নিতে পারলে অন্যের যত্নও নেওয়া যায়। এই সহজ সত্যটি সব সময় মনে রাখুন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

যেন একটা ঘোরের মধ্য দিয়ে কেটে যাবে সপ্তাহটি। সাধারণভাবে বলতে গেলে কাজের চাপই আপনার এই মানসিক অবস্থার কারণ হবে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

ভুল-বোঝাবুঝির শিকার হতে পারেন। সপ্তাহের শুরুতেই এ সম্পর্কে সচেতন থাকলে বিপর্যয় এড়ানো সম্ভব। জয় হোক!

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

অন্যের ভাবনা ভাবতে ভাবতেই চলতি সপ্তাহের দিনগুলো কেটে যাবে। নিজের ভাবনা আর ভাবার সময় পাবেন না।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে আপনার সাফল্য আসবে কমপক্ষে ৪০ শতাংশ। চেষ্টা করলে আপনি সাফল্যের এই হার বাড়িয়ে নিতে পারবেন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মনের মালিক আপনি, না মন আপনার মালিক? মনের মালিক যদি আপনি হয়ে থাকেন— তাহলে মনকে আপনার কথা মেনে চলতে বলুন। শুভ হোক সবার!

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী