আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
একটা ভালোর জন্য আমরা অনেক সময় অনেক মন্দকে মেনে নিই। আপনি নিজের জীবনের দিকে তাকালেই কথাটা বুঝতে পারবেন। চলতি সপ্তাহে আপনি সব কাজের ভালো দিকটা নিয়েই শুধু ভাবুন।
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার সুশ্রাব্য কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর দিয়েই এ সপ্তাহে তিনি অনেক সাফল্য অর্জন করে দেখাবেন। কাজেই প্রিয় বৃষ, তৈরি হয়ে যান। তবে আপনার মিষ্টি গলাটা দিয়ে নির্বোধ কোনো ভালো মানুষের গলা কাটবেন না। প্লিজ!
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহে মিথুনের অনাবশ্যক একটা ঝগড়ায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। অতএব, সময় থাকতে সাবধান প্রিয় মিথুন।
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
কী নিয়ে এত ভাবছেন, কর্কট? এত ভাবনার কিছু নেই। দু-চার দিন অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে।
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

আবেগ কমান, বুদ্ধিতে শাণ দিন। আবেগের আতিশয্য আপনার কাজের সুফলগুলো নষ্ট করে দিতে পারে।

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কথায় বলে, যার বুদ্ধি কম, তাকে অনেক লম্বা করে একটা জিনিস বোঝাতে হয়। অপরপক্ষে, বুদ্ধিমান অল্পতেই সবকিছু বুঝে যায়। চলতি সাত দিনে প্রতিপক্ষের সঙ্গে আপনাকে প্রচুর লড়াই করতে হবে।

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

বলা হয়, তুলার রয়েছে এক অনুসন্ধিৎসু মন। এই মন দিয়ে তিনি ভবিষ্যতের বহু বিষয়ে আগাম বুঝে নিতে পারেন। তাহলে ভাবতে শুরু করে দিন মহান তুলা।

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

একটু সতর্ক পায়ে চলুন। তা না হলে আপনি বলবেন একটা লোকে বুঝবে অন্যটা। কথাবার্তা, সঠিক আদান-প্রদানই চলতি সপ্তাহে আপনাকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাবে।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

ওঠো! জাগ্রত হও! সিদ্ধিলাভের পূর্ব অব​িধ ক্ষান্ত হয়ো না!

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

...আমি জানি আমি অস্তাচলের রবি, এক হারানো দিনের কবি পিন্টু ভট্টাচার্যের গাওয়া এই অসাধারণ গানটির গীতিকার ছিলেন প্রয়াত মোহিনী চৌধুরী। অসামান্য সব গান লিখে গেছেন তিনি। চলতি সাত দিনে উল্লিখিত গানটির গূঢ় অর্থ আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে।

কুম্ভ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

এ সপ্তাহে আপনার মনে আসতে পারে একটি বিখ্যাত গানের কয়েকটি লাইন: জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি/ কী পেয়েছি আর কী পাইনি/ তার হিসাব তো করিনি কোনো দিন।...গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আপনাকে আমার লেখা একটি গানের লাইন শোনাই। আপনি মিলিয়ে নিন: যার জন্য করলাম চুরি/ সে যদি কয় চোর/ তার চেয়ে মরণ ভালো তোর...

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী