নিজে বানাই
উপহারের মোড়কে গাছ
আসছে বড়দিন। উপহার দেওয়া-নেওয়ার দিন। বড়দিনের উপহারগুলো একটু ভিন্নভাবে কাগজে মুড়ে দিতে পারেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ
মোড়ানোর জন্য কাগজ, টিস্যু কাগজ (লাল), স্কচটেপ, উভয় পাশে আঠা আছে এমন টেপ, ফিতা ও পুঁতি
১.
কাগজের ওপর উপহার রেখে ভাঁজ করে নিন। স্কচটেপ লাগিয়ে নিন।
২.
এবার ওপর ও নিচের অংশ ভাঁজ দিয়ে টেপ লাগিয়ে দিন।
৩.
বাক্সটির মাঝবরাবর উভয় পাশে আঠা আছে এমন টেপ লাগান।
৪.
এরপর টেপের ওপরের দিকে ফিতার একটি মাথা বসিয়ে দিন।
৫.
উল্টো দিকে ছোট একটি ভাঁজ দিয়ে আবারও টেপের সঙ্গে ফিতা বসিয়ে দিন। ভাঁজগুলো ক্রমান্বয়ে একটি থেকে অন্যটি বড় হবে।
৬.
এভাবে দুই পাশে মোট ১২টি ভাঁজ দিতে হবে।
৭.
এরপর গাছের ওপর একটি তারা বসিয়ে নিন। ভাঁজগুলোর মধ্যে একটি করে লাল পুঁতি বসান।