সুনীল শেঠির খামারবাড়ির ছাদ ভেদ করে উঠে গেছে গাছ, ঘরের নিচে ঝরনা

মুম্বাই থেকে দেড়–দুই ঘণ্টার দূরত্বে খান্ডালার সবুজ পাহাড়ে বলিউড অভিনেতা সুনীল শেঠির খামারবাড়ি ‘জাহান’। প্রকৃতির সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে থাকা বাড়িটির মূল্য প্রায় ২০ কোটি রুপি।

১ / ১১
মুম্বাই থেকে দেড়–দুই ঘণ্টার দূরত্বে খান্ডালার সবুজ পাহাড়ে বলিউড অভিনেতা সুনীল শেঠির খামারবাড়ি ‘জাহান’
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
২ / ১১
প্রকৃতির সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে থাকা বাড়িটির মূল্য প্রায় ২০ কোটি রুপি
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
৩ / ১১
‘জাহান’ নির্মাণে অনুসরণ করা হয়েছে বায়োফিলিক ডিজাইন। এই নকশায় গাছপালা, পানি, প্রাকৃতিক আলো ও পাথরের মতো উপাদানকে স্থাপত্যের অংশ হিসেবে রাখা হয়েছে
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
৪ / ১১
বাড়ির সবচেয়ে বিস্ময়কর দৃশ্যগুলোর একটি—বিশাল কয়েকটি গাছ ছাদ ভেদ করে ওপরে উঠে গেছে। নির্মাণের সময় সেসব কেটে ফেলা হয়নি
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
৫ / ১১
বাড়ির মেঝের নিচ দিয়ে বয়ে গেছে একটি প্রাকৃতিক ঝরনা। এর স্বাভাবিক প্রবাহে কোনো বাধা দেওয়া হয়নি
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
৬ / ১১
নির্মাণস্থলে আগে থেকেই থাকা একটি বিশাল পাথরও সরানো হয়নি। বরং সেটিকে বাড়ির স্থাপত্যের অংশ হিসেবে রেখে দেওয়া হয়েছে।
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
৭ / ১১
বাড়ির চারপাশে টবে টবে ছড়িয়ে আছে গাছ ও লতাগুল্ম। লাল, বাদামি, সাদা ও সবুজের মাটিরঙা সাজ প্রকৃতির সঙ্গে বাড়িটির বন্ধন আরও বাড়িয়েছে
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
৮ / ১১
উঁচু ছাদ, বড় বড় দরজা-জানালা এবং প্রাকৃতিক আলোয় ভরপুর ঘর। বিশাল সোফা, ঐতিহ্যবাহী শিল্প–উপকরণ ও কাঠের আবহের মার্বেল মেঝে এনে দিয়েছে উষ্ণতা ও আভিজাত্য
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
৯ / ১১
বসার ঘরের একটি দেয়ালজুড়ে সুনীল শেঠির সংগ্রহ করা নানা মুখোশ। বাগানের ইনফিনিটি সুইমিংপুলের পাশে নজর কাড়ে একটি পূর্ণাঙ্গ বুদ্ধমূর্তি
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
আরও পড়ুন
১০ / ১১
খোলা আকাশের নিচের বসার জায়গাটি বাড়ির অন্যতম আকর্ষণ। বোতাম চাপলেই স্বয়ংক্রিয় ছাদ সরে যায়, মাথার ওপর ছাদ হয়ে যায় তখন সুনীল আকাশ
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
১১ / ১১
সুইমিংপুল, ব্যক্তিগত থিয়েটার কক্ষ এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকা—সব মিলিয়ে ‘জাহান’ শুধু বিলাসবহুল খামারবাড়ি নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য উদাহরণ
ছবি: এশিয়ান পেইন্টসের ভিডিও থেকে
আরও পড়ুন