যেভাবে স্থাপত্য আমাদের জীবনকে সুন্দর করে তুলবে, জানালেন ইতালিয়ান স্থপতি

ইতালি দূতাবাসের উদ্যোগে ইতালিয়ান ডিজাইন ডের আয়োজন করা হয়
ছবি: ইতালিয়ান দূতাবাসের সৌজন্যে

একটি সুন্দর ভবন বা বাড়ি শুধু আশ্রয় বা সুন্দর পরিবেশই দেয় না, বরং আমাদের জীবনযাপন, চিন্তাভাবনা, কাজের ধরন এবং পারস্পরিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আমরা অনেক সময় তা বুঝতে পারি না। একটি নান্দনিক স্থাপত্য আমাদের দৈনন্দিন অভ্যাস, ভাবনার ধরন এবং সামাজিক সম্পর্কগুলোর প্রকাশে অনেক বড় ভূমিকা রাখতে পারে।

স্থাপত্য বিষয়ে মানুষের ভেতর এই ধারণাকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে ৩০ মার্চ দুপুরে ঢাকায় ইতালির দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয় ইতালিয়ান ডিজাইন ডের।

আরও পড়ুন
ডিজাইন ও স্থাপত্য নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেয় ইতালীয় দূতাবাস
ছবি: ইতালিয়ান দূতাবাসের সৌজন্যে

এ আয়োজনে ডিজাইন ও স্থাপত্যের নতুন ধারণা এবং উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে দেয় ইতালীয় দূতাবাস। অনুষ্ঠানে ইতালি ও বাংলাদেশের ইতিহাস, পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য, স্থাপত্য নিয়ে বিশেষ আলোচনা করা হয়। আয়োজকেরা মনে করেন, এই অভিজ্ঞতা দুই দেশের মধ্যে জ্ঞান ও সৃজনশীলতার বিনিময়কে আরও শক্তিশালী করে তুলবে।

এ বছর ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় খ্যাতিমান ইতালীয় স্থপতি ও ডিজাইনার ফেবিও নভেমব্রেকে ইতালিয়ান ডিজাইনের অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছেন। তিনি ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থাপত্য ভবন এবং অন্দরসাজের প্রতিষ্ঠান ঘুরে দেখবেন। এ ছাড়া ইতালিয়ান ডের এবারের প্রতিপাদ্য—‘রি-ডিজাইন: স্থান, বস্তু, ধারণা ও সম্পর্ক পুনর্গঠন’—নিয়ে বিভিন্ন আলোচনা ও কর্মসূচিতেও অংশ নেবেন।

স্থপতি ও ডিজাইনার ফেবিও নভেমব্রে ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থাপত্য ভবন এবং অন্দরসাজের প্রতিষ্ঠান ঘুরে দেখবেন
ছবি: ইতালিয়ান দূতাবাসের সৌজন্যে

ঢাকা সফরের সময় তিনি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইশো, ডেকো, ইইউডিবি অ্যাকসেসরিজ এবং ডিবিএল সিরামিকসের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন। এ ছাড়া ইতালীয় নকশায় তৈরি ঢাকায় কিছু ভবনও পরিদর্শন করবেন। আয়োজকেরা মনে করেন, এর মাধ্যমে ইতালি ও বাংলাদেশের মধ্যে ডিজাইন ও স্থাপত্যসংক্রান্ত সহযোগিতা ও জ্ঞান বিনিময় আরও দৃঢ় হবে।

আরও পড়ুন