অমিতাভদের ১৪১ কোটির বাংলোর অন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকাদের সবচেয়ে জনপ্রিয় বাড়ির দৌড়ে এগিয়ে থাকবে ‘জলসা’। এই বাড়ির সামনেই প্রতিদিন অপেক্ষার প্রহর কাটে শত ভক্তের। খুব কমই দেখা মেলে তাঁদের স্বপ্নের নায়ক অমিতাভ বচ্চনের। তবে না মিললেও কম কী! ‘জলসা’ তো চোখে দেখা হলো। ‘জলসা’ ছাড়াও ‘প্রতীক্ষা’ ও ‘জনক’ নামে মুম্বাইয়ের জুহুর বুকে আরও দুটি বাড়ি আছে বলিউডের মেগা তারকা অমিতাভ বচ্চনের। বিখ্যাত এই বাড়ির অন্দর দেখতে দেখতে জেনে নেওয়া যাক বাড়িটি সম্পর্কে।
১ / ১৩
১০ হাজার ১২৫ বর্গফুটের দ্বিতল জলসায় থাকেন অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
১৯৮২ সালে ‘সাত্তে পে সাত্তা’ সিনেমার সফলতার পর পরিচালক রমেশ সিপ্পি অমিতাভকে এই বাংলো উপহার দিয়েছিলেন। ছবিতে বই পড়ছেন অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
এ বাড়িতে রয়েছে ছয়টি শোবার ঘর, দুটি বসার ঘর (একটা বড়, আরেকটা ছোট), একটি মিটিংরুম, একটি হোম থিয়েটার, একটি জিমনেশিয়াম, একটি মন্দির, বারান্দা, উঠানসহ আরও নানা কিছু
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
বচ্চন পরিবারের বসার ঘরটি সাবেকিয়ানার স্পর্শে সজ্জিত। আছে নানান চিত্রকর্মের সংগ্রহ। একাটা দেয়ালে টাঙানো রয়েছে পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
এ ছাড়া রয়েছে বিভিন্ন ভিন্টেজ শো পিসের কালেকশন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
রয়েছে কাচের তৈরি সুবিশাল ঝাড়বাতি। ছবিতে চার প্রজন্ম একসঙ্গে বসা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
মার্বেলের মেঝের ওপর পাতা তুর্কি থেকে আনা কার্পেট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
বাড়ির সামনে রয়েছে বিশাল উঠান। সেখানে রয়েছে নানান গাছপালা। আরাধ্যর জন্য সুন্দর খেলার বাগানও আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
বিকেলের নাশতা বা বসে আড্ডা দেওয়ার জন্যও একটি ছাউনির নিচে চেয়ার–টেবিল পাতা। অমিতাভ উঠানে লাগিয়েছেন গুলমোহর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
বচ্চন পরিবারের সুন্দর একটি ‘লাইব্রেরি কাম রিডিংরুম’ রয়েছে। সেখানে বসে কাজ করার একাধিক মুহূর্ত শেয়ার করেছেন অমিতাভ। পড়ার ঘরে রয়েছে সুন্দর একটি কাঠের টেবিল। কাঠের সৌন্দর্যে সাজানো হয়েছে দেয়াল। অনেক বই রাখা আছে সেখানে। এখানে বসেই কবিতা লেখেন অমিতাভ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
এ বাড়িতে একটি জিমও রয়েছে। জিমে শরীরচর্চার সব আধুনিক উপাদান রয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
বাড়ির ভেতর যে মন্দির রয়েছে, তাতে রাখা সব মূর্তিকে সোনা ও হিরের গয়নায় সাজিয়ে রাখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
বাড়িটির দাম কমপক্ষে ১২০ কোটি রুপি বা ১৪১ কোটি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে