কী আছে অক্ষয়ের সেই বিলাসবহুল ফ্ল্যাটে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নানা শখের কথা ভক্তদের জানা আছে। ইচ্ছা হলেই রান্নায় বসে যান তিনি। একসময় হোটেল ও রেস্তোরাঁয় কাজ করার সুবাদে রান্নায় তিনি ভালোই পটু। কাজ থেকে বিরতি নিয়ে বছরে কয়েকবার পরিবারের সঙ্গে ভ্রমণে যাওয়াও তাঁর একটি শখ। এর বাইরে অক্ষয় কুমারের আছে নতুন ও বিলাসবহুল সব বাড়ি ও ফ্ল্যাট কেনার নেশা। ভারতের মুম্বাই শহরে বহু বিলাসবহুল বাড়ির মালিক বলিউডের এই অ্যাকশন হিরো। এই তো এক মাস আগেই মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনেছেন ১০ কোটি টাকা খরচ করে। কী আছে অক্ষয়ের বিলাসবহুল ফ্ল্যাটে?

এই তো এক মাস আগেই মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনেছেন ১০ কোটি টাকা খরচ করে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১৯ তলায় অবস্থিত ১ হাজার ৯০০ বর্গফুটের এই ফ্ল্যাটকে অক্ষয় বানিয়ে ফেলেছেন বাগানবাড়ি। ঘরের ভেতরটি সাজানো হয়েছে গাছ, তাজা ফুলের তোড়া আর পেইন্টিং দিয়ে। বাইরেও করা হয়েছে বাগান। সেখানে সকালের নাশতা বা বিকেলে চা, কফি খাওয়ার জন্য রয়েছে জায়গা। স্ত্রী টুইঙ্কেল খান্নার লেখালিখির জন্য একটি কোনায় রাখা হয়েছে টেবিল-চেয়ার।

স্ত্রী টুইঙ্কেল খান্নার লেখালিখির জন্য একটি কোনায় রাখা হয়েছে টেবিল-চেয়ার
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই ফ্ল্যাটে আছে মস্ত বড় চারটি শোবার ঘর। একটি ড্রয়িং আর ডাইনিং। আর রয়েছে অক্ষয়ের একটি অফিস ঘর। পুরো ঘরেই রয়েছে একেবারে অত্যাধুনিক সব ব্যবস্থা ও সুযোগ-সুবিধা। আরাম-আয়েশের কথা মাথায় রেখেই নাকি এই ফ্ল্যাট কিনেছেন অক্ষয় কুমার।

ঘরের ভেতরটি সাজানো হয়েছে গাছ, তাজা ফুলের তোড়া আর পেইন্টিং দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বাসার খোলা বারান্দাটি অক্ষয়ের প্রিয় অবসর কাটানোর জায়গা। না হয়েই-বা উপায় কী, বারান্দাটি যে খুবই সুন্দর। বারান্দায় দাঁড়ালেই সাগরের হাওয়া গায়ে এসে লেগে যেন সাদর সম্ভাষণ জানায়। সামনে খোলা আকাশ দেখা যাবে আয়েশ করে। বিশেষ করে বৃষ্টি উপভোগ করতে চাই এমনই বারান্দা। বারান্দায় বসিয়ে দেওয়া হয়েছে আরামকেদারা। এখানে মিউজিকের ব্যবস্থাও করা আছে। মাঝেমধ্যে অক্ষয় আর টুইঙ্কেল খান্না মিউজিক ছেড়ে রোমান্টিক সময় কাটান। এই ফ্ল্যাটের আরেকটি সুবিধা হলো, এর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পুরো বাড়িতে আছে চারটি পার্কিংয়ের জায়গা। তাই গাড়ি রাখা নিয়ে নেই কোনো চিন্তা।

অক্ষয়ের বাড়িতে ধানুশ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

পুরো ফ্ল্যাটের অন্দর নকশা করা হয়েছে বছরখানেক সময় নিয়ে। মেঝেতে ব্যবহার করা হয়েছে সাদা আর কালো মার্বেল পাথর। দেয়ালে শোভা পাচ্ছে ছিমছাম সব দেয়ালচিত্র। বেশির ভাগ ঘরই কাচে ঘেরা। তাই সহজেই উপভোগ করা যাবে আলো-ছায়ার খেলা।

টেরেসে অক্ষয় ও টুইঙ্কেলকন্যা নিতারা কুমার
ছবি: ইনস্টাগ্রাম থেকে

টাইম ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের জানুয়ারিতে অক্ষয় কুমার ২ হাজার ৩৬৩ কোটি টাকার সম্পদের মালিক। তাঁর মাসিক আয় অন্তত ৪ কোটি। বছরে তিনি ন্যূনতম ৫০ কোটি টাকা আয় করেন।  

সূত্র: ইন্ডিয়া ডটকম

২ হাজার ৩৬৩ কোটি টাকার সম্পদের মালিক অক্ষয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে