দেখে নিন প্রিয়াঙ্কাদের ১৮৪ কোটি টাকার বাড়ির অন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। সেসব ছবির কোনো কোনোটিতে তাঁর বাড়ির অন্দরের ঝলকও দেখতে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, তাঁদের একমাত্র কন্যা মালতী মেরি চোপড়া জোনাস, তাঁদের সন্তানসম তিন কুকুর ডায়ানা চোপড়া জোনাস, গিনো চোপড়া জোনাস ও পান্ডা চোপড়া জোনাস। এর ভেতর মালতী বাদে আর সবারই আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানেও দেখা যায় লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়ির অন্দর আর বাহির।
১ / ১৩
২০১৭ সালে উদয়পুরের একটি বিলাসবহুল প্যালেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক। বছরখানেক পর দুজনে মিলে কেনেন লস অ্যাঞ্জেলেসের এই ম্যানশন। তখন এর মূল্য ছিল ২০ মিলিয়ন ডলার বা ১৮৪ কোটি টাকা। ছবিতে তাঁদের বিয়ের গাঁটছড়া ফ্রেম করে টাঙানো আছে দেয়ালে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
এই বাংলোতে রয়েছে ২টি বসার ঘর, ৭টি বেডরুম, ১১টি বাথরুম। বাড়ির বাইরে একটি বড় বাগান ও পেছনে একটি সুন্দর উঠোন রয়েছে। শুধু তা–ই নয়, সুইমিং পুল আর ব্যক্তিগত জিমও রয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস থেকে শুরু করে তাঁদের পোষ্য ডায়ানা, গিনো ও পান্ডার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও লস অ্যাঞ্জেলেস বাড়ির ঝলক দেখা যায়। প্রিয়াঙ্কাদের বসার ঘরে আছে ক্রিম রঙের সোফা, আইভরি রঙের মেঝে, পাথরের দেয়ালের ফায়ারপ্লেস আর নিচু কাঠের কফি টেবিল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
প্রিয়াঙ্কা-নিকের এই বাড়ির পেছনের অংশটিও খুবই সুন্দর। এখানেই সুইমিং পুলটি আছে। বাড়ির চারপাশও খুবই সুন্দর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের এই বাংলোটি প্রায় ৩ একর জমির ওপর নির্মিত। বাড়ির পেছনে রয়েছে সুন্দর বাগান। প্রিয়াঙ্কার ছবিতেই তার ঝলক দেখতে পাওয়া যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের ঘর খুব সফট রঙে সাজিয়েছেন। দেয়ালগুলো সাদা, ক্রিম, ট্যান ও বাদামি পাথর দিয়ে তৈরি করা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
বয়স, ক্যারিয়ার, সম্পদ—সব দিক থেকেই নিক জোনাসের চেয়ে এগিয়ে প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার মোট সম্পদের পরিমাণ ৭০ মিলিয়ন ডলার। আর নিকের এর ঠিক অর্ধেক। ৫০ মিলিয়ন ডলার বা ৩২৩ কোটি। যদিও এই বাড়িটির পেছনে দুজনেই সমপরিমাণ অর্থ দিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
ঘরে বসে নিক লিখছেন গানের কথা। সুর দিলে এটিই হয়ত হয়ে উঠবে এই সংগীত তারকার হিট গান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
ঘরে তাঁরা নানান ধর্মীও আচারও পালন করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
প্রতি ক্রিসমাসে সেজে ওঠে প্রিয়াঙ্কা–নিকদের বাসা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
সোফায় পোষ্যর সঙ্গে নিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
বাড়ির পেছনে বাগানে প্রিয়াঙ্কা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
লস অ্যাঞ্জেলেসের প্রাসাদটি ছাড়াও ভারতের মুম্বাই ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরও দুটি বাড়ির মালিক প্রিয়াঙ্কা। ছবিতে মুম্বাইয়ের বাড়িতে প্রিয়াঙ্কা চোপড়া ও বোন পরিণীতি চোপড়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে