মরক্কো সরকারের বৃত্তি, আবেদন করা যাবে ৫ জুলাই পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরক্কো সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। এই কর্মসূচির আওতায় ২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের মরক্কো সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ জুলাই। বিস্তারিত জানা যাবে এই লিংকে।

আরও পড়ুন