‘ডেলিভারিং লাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদ্যাপন
চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেড চীনা অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বাংলাদেশে এই কোম্পানির গাড়ির একমাত্র পরিবেশক এশিয়ান মোটরস্পেকস লিমিটেড।
প্রতিষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি তাদের শোরুমে ‘ডেলিভারিং লাভস’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা দিবস উদ্যাপন করেছে। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল গ্রাহকের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি চেরি ব্র্যান্ডের উদ্ভাবন ও গ্রাহকসেবার প্রতিশ্রুতি তুলে ধরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান মোটরস্পেকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান। অনুষ্ঠানের মূল বক্তব্যে তিনি বলেন, ‘আমরা শুধু গাড়ি বিক্রি করতে চাই না; আমরা আপনাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে চাই।’
অনুষ্ঠানে ছিলেন ইনফ্লুয়েন্সার ইফতেখার রাফসান, রাকিন আবসার ও শৌমিক। তাঁরা আগত অতিথি ও গ্রাহকের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং চেরি ব্র্যান্ডের আধুনিক ও তরুণ প্রজন্মের কাছে এর গ্রহণযোগ্যতা তুলে ধরেন।
ভালোবাসা দিবসের থিমে সাজানো চেরি শোরুমে দর্শনার্থীদের জন্য ছিল এক উষ্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ। আগত অতিথিরা শোরুমে চেরি গাড়ির আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচারগুলো পরখ করে দেখেন এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমে অংশ নেন। এ ছাড়া এদিন একটি সুসজ্জিত চেরি টিগো ৮ প্রো গাড়ি ঢাকার বনানী, গুলশান, তেজগাঁও ও ধানমন্ডির রাস্তায় প্রদর্শিত হয়।
এ আয়োজনের মাধ্যমে চেরি বাংলাদেশ কেবল রাস্তায় গাড়ির সংখ্যা বৃদ্ধি নয়; বরং একটি নিবিড় গ্রাহক কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। প্রযুক্তি ও আভিজাত্যের সঙ্গে আন্তরিক সম্পর্কের মেলবন্ধন ঘটিয়ে গ্রাহকের সঙ্গে বন্ধন আরও শক্তিশালী করাই চেরির মূল লক্ষ্য।