স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হচ্ছে ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩, চলবে ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবটির আয়োজক ইউরোপীয় ইউনিয়ন। সহযোগী হিসেবে আছে প্রথম আলো। উৎসবের আওতায় চলচ্চিত্র প্রদর্শনী, মাস্টারক্লাস ছাড়াও থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার সুযোগ। ছবি জমা দেওয়া যাবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা গল্প—এই তিন বিভাগে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া ১৫ ও ১৬ সেপ্টেম্বর স্বনামধন্য নির্মাতা ও কলাকুশলীর তত্ত্বাবধানে একটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে।
ছবি জমা দেওয়ার জন্য ভিজিট করুন এই লিংকে। তথ্যের জন্য ই-মেইল করতে পারেন এই ঠিকানায়: [email protected]