বৃত্তি দিচ্ছে সিঙ্গাপুর সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সিঙ্গাপুরের সরকারি বৃত্তি নিয়ে সে দেশের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসি অথবা এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে পড়ার সুযোগ নিতে পারেন এখন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তরের জন্য মাত্র একজনকে এই বৃত্তি দেওয়া হবে। বিমানযাত্রার খরচ থেকে শুরু করে থাকা–খাওয়া ও পড়ালেখা সব খরচই বহন করবে সিঙ্গাপুর সরকার। হালনাগাদ সিভি, আবেদনপত্রসহ ৩১ ডিসেম্বরের মধ্যে ই–মেইল করতে হবে এ ঠিকানায়: [email protected]। বিস্তারিত জানা যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে: mofa.portal.gov.bd