কত টাকার মালিক ‘গ্রহের সেরা ফুটবলার’

১ / ১২
১৯৮৭ সালের ২৪ জুন। আর্জেন্টিনার রোজারিওতে হোর্হে মেসি ও সেলিয়া মারিয়া কুচিত্তিনির সংসারে তৃতীয় সন্তান হিসেবে জন্মানো ছেলেটাকে এখন লিওনেল মেসি নামে চেনে পৃথিবী। সারা বিশ্বের ফুটবল–ভক্তদের একটা বড় অংশের মতে, এই গ্রহের সেরা ফুটলার তিনি। ছবিতে ছোট্ট মেসি
ছবি: সংগৃহীত
২ / ১২
৩৫ বছর বয়সী মেসির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন ৬৭ কেজি। ছবিতে পোষা কুকুরের সঙ্গে মেসি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
মেসির প্রিয় রং লাল, প্রিয় সিনেমা ‘বেবিস ডেআউট’
ছবি: সংগৃহীত
৪ / ১২
মেসির তিন দেশের নাগরিকত্ব আছে। আর্জেন্টিনা, ইতালি ও স্পেনের পাসপোর্টধারী মেসি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
২০০৮ সাল থেকে মেসি ও মডেল–ডায়েটিশিয়ান আন্তোনেল্লা রোকুজ্জোর প্রেম। তখন মেসির বয়স ২১ আর রোকুজ্জোর ২০। পাঁচ বছর বয়স থেকে মেসি রোকুজ্জোকে চেনেন। রোকুজ্জো তাঁর ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু ফুটবলার লুকাস স্কালিয়ার কাজিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
২০০৯ সালের জানুয়ারিতে, প্রেমের মাত্র বছরখানেকের মধ্যেই মেসি এক সাক্ষাৎকারে তাঁর ও রোকুজ্জোর সম্পর্কের কথা জানান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
অন্তর্মুখী মেসি পারতপক্ষে নিজের ব্যক্তিজীবন বা বেফাঁস কোনো মন্তব্য করেন না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
মেসি ও রোকুজ্জোর তিন ছেলে—থিয়াগো (১০), মাতেও (৭) ও সিও (৪)
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
দুই সন্তান নিয়ে ২০১৭ সালের ৩০ জুন আর্জেন্টিনার রোজারিওর বিলাসবহুল হোটেল সিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মেসি। বিয়ের আগে প্রায় ১০ বছর এক ছাদের নিচে ছিলেন তাঁরা
ছবি: সংগৃহীত
১০ / ১২
২০১২ সালের ২ জুন ইকুয়েডরের বিরুদ্ধে ৪–০ গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচ শেষে জার্সির নিচে বলটা নিয়ে জয় উদ্‌যাপন করেন মেসি। আসলে এই ভঙ্গিমা ছিল তাঁর বড় ছেলের আগমনের আগাম বার্তা। ব্যাপারটা তখন কেউ সেভাবে বুঝে উঠতে পারেনি। চলেছে গুঞ্জন, কানাঘুষা। দুই মাস পর এক সাক্ষাৎকারে মেসি জানান, তিনি বাবা হতে চলেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
মেসি পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসেন। তাঁর বাঁ কাঁধে মা সেলিয়ার মুখ ট্যাটু করা। ১৪ বছর বয়স থেকে তাঁর বাবাই তাঁর এজেন্ট হিসেবে কাজ করেন। বড় ভাই রদ্রিগো তাঁর দৈনন্দিন রুটিন ও প্রচারণার বিষয়টি দেখভাল করেন। আরেক ভাই ম্যাট তাঁর সামাজিক কর্মকাণ্ড ও লিও মেসি ফাউন্ডেশনের দেখাশোনা করেন। ছবিতে মায়ের সঙ্গে মেসি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
ফোর্বস ম্যাগাজিনের মতে, ২০২২ সালের নভেম্বরে মেসির মোট সম্পদের পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার বা ৬ হাজার ১৭৮ কোটি টাকা! তিনি বিশ্বের ধনী ফুটবলারদের একজন
ছবি: ইনস্টাগ্রাম থেকে