হালিম রান্নায় কি ওটস দেওয়া যায়? দেখুন রেসিপি

ওটস হালিমের রেসিপি দিয়েছেন দিল আফরোজ

ওটস হালিমছবি: কবির হোসেন

উপকরণ

  • তেল আধা কাপ

  • পেঁয়াজকুচি বড় ২টা

  • হলুদগুঁড়া ১ চা-চামচ

  • মরিচগুঁড়া ১ চা-চামচ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা ১ চা-চামচ

  • গরুর মাংস ২৫০ গ্রাম

  • ওটস ১ কাপ

  • পানি ৪ কাপ

  • মুগডাল ২ টেবিল চামচ

  • মসুর ডাল ২ টেবিল চামচ

  • পাঁচফোড়নগুঁড়া আধা চা-চামচ

  • গরমমসলার গুঁড়া দেড় চা-চামচ।

সাজানোর জন্য উপকরণ

  • আদাকুচি ১ টেবিল চামচ

  • কাঁচা মরিচকুচি ১ চা-চামচ

  • লেবু ১টা

  • বেরেস্তা ২ টেবিল চামচ

  • পুদিনাপাতা ২ টেবিল চামচ।

প্রণালি

  • একটা প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজকুচি ভেজে নিন।

  • হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ ও অল্প একটু পানি দিয়ে কিছুটা কষিয়ে মাংস দিয়ে দিন।

  • প্রেশারকুকারে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ করে নিতে পারেন।

  • ওটসের মাঝে চার কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিন।

  • এবার ডাল ও মুগডাল ভালোভাবে সেদ্ধ করে নিন, তারপর সেটা ওটসের সঙ্গে মিশিয়ে দিন। মাংসটা সেদ্ধ হয়ে এলে তাতে ডাল ওটসের মিশ্রণটা দিয়ে দিন।

  • নেড়ে প্রয়োজনমতো ফুটন্ত পানি ও লবণ দিন।

  • ফুটে পানি কমে এলে তাতে পাঁচফোড়ন ও গরমমসলার গুঁড়া দিন। অল্প পানি দিন।

  • অন্য একটি প্যানে বাকি তেল গরম করে নিন। এতে পেঁয়াজ বেরেস্তা করে নিন।

  • কিছু পেঁয়াজ তুলে আলাদা রেখে দিন বাকিগুলো তেলসহ হালিমের সঙ্গে মিশিয়ে দিন।

  • পরিবেশন পাত্রে প্রথমে হালিম ঢেলে ওপরে বেরেস্তা, আদাকুচি, পুদিনাপাতা ও লেবুর ছোট টুকরা ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

আরও পড়ুন