দুধ–বাদামের রুহ আফজা শরবত

শরবতের স্বাদে ভিন্নতা আনতে দিতে পারেন দুধ, বাদাম আর রুহ আফজা। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধ–বাদামের রুহ আফজা শরবত

উপকরণ: দুধ ২ কেজি, রুহ আফজা ১ কাপ, চিনি ৪ টেবিল চামচ বা পরিমাণমতো, কাঠবাদামবাটা ৪ টেবিল চামচ, পেস্তাবাটা ২ টেবিল চামচ, কাঠবাদামকুচি ২ টেবিল চামচ, পেস্তাকুচি ২ টেবিল চামচ, বরফকুচি পরিমাণমতো।

প্রণালি: ২ লিটার দুধ জ্বাল দিয়ে ১ লিটার করে নিন। ঠান্ডা করে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মিলিয়ে পরিবেশন করুন।