এভাবে কখনো বক মাছ খেয়েছেন

মটরশুঁটি টমেটো দিয়ে রাঁধতে পারেন বক মাছ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মটরশুঁটি টমেটোতে বক মাছ

মটরশুঁটি টমেটোতে বক মাছ
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: বক (কাইক্কা) মাছ ৪০০ গ্রাম, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টমেটোকুচি ২ টেবিল চামচ, মটরশুঁটি ৫০০ গ্রাম।

প্রণালি: বক/কাইক্কা মাছ ছোট ছোট টুকরা করে নিন। হলুদ, লবণ মেখে ভেজে তুলে রাখুন। তেলে বাকি সব মসলা ও টমেটো কষিয়ে নিন। এবার মটরশুঁটি ও ভাজা মাছ দিয়ে দিন। ১০ মিনিট পর চুলা বন্ধ করে দিন।