ডাম্পলিং স্যুপের রেসিপি
ডাম্পলিং খাওয়া যায় নানাভাবে। এখানে রইল ডাম্পলিং স্যুপের রেসিপি। হালকা শীতের ভোরে অথবা সন্ধ্যায় এমন ডাম্পলিং খেতে মজা। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
ডাম্পলিংয়ের উপকরণ
ডাম্পলিং র্যাপার ১২টি
মুরগির কিমা ২০০ গ্রাম
আদাকুচি ১ চা-চামচ
স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ
সয়া সস ১ টেবিল চামচ
তিলের তেল ১ চা-চামচ
চিকেন স্টক জেলি আধা কাপ (স্টক ঠান্ডা করে জমিয়ে তৈরি করা)
স্যুপের উপকরণ
চিকেন স্টক ৪ কাপ
আদাকুচি ১ চা-চামচ
সয়া সস ১ টেবিল চামচ
স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
গোলমরিচ স্বাদমতো
প্রণালি
মুরগির কিমা, আদা, স্প্রিং অনিয়ন, সয়া সস ও তিলের তেল মেশান।
জমাট স্টক জেলি ছোট টুকরা করে কিমার সঙ্গে মেশান।
র্যাপারের মাঝখানে পুর দিয়ে চারপাশ ভাঁজ করে মুখ ভালোভাবে বন্ধ করুন।
স্টিমারে ৮-১০ মিনিট ভাপে রান্না করুন, যতক্ষণ না কিমা সম্পূর্ণ সেদ্ধ হয়।
আলাদা পাত্রে চিকেন স্টক, আদাকুচি ও সয়া সস ফুটিয়ে নিন।
লবণ ও গোলমরিচ দিন।
বাটিতে ডাম্পলিং সাজিয়ে গরম স্যুপ ঢালুন এবং স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন।