লইট্টা শুঁটকিতে বেগুন–আলুর ঝোল, দেখুন রেসিপি

লইট্টা শুঁটকিতে বেগুন–আলুর ঝোলছবি: প্রথম আলো

উপকরণ

  • লইট্টা মাছের শুঁটকি: ১০–১২টি

  • বেগুন: ২টি

  • আলু: ২টি (লম্বা করে কাটা)

  • পেঁয়াজ: ২টি (কুঁচি)

  • রসুন: অর্ধেকটা (কিছু কুঁচি, কিছু আস্ত)

  • তেল: ১ টেবিল চামচের ৩ ভাগের ১ ভাগ

  • মরিচগুঁড়া: ১ চা-চামচ

  • ধনিয়া: ১ চা-চামচ

  • হলুদগুঁড়া: ১ চা-চামচ

  • জিরাবাটা: ১ চা-চামচ

  • লবণ: পরিমাণমতো

  • ঝোলের জন্য পানি: পরিমাণমতো

প্রণালি

  • লইট্টা মাছের শুঁটকি ভালো করে পরিষ্কার করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

  • এরপর চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওপরের উপকরণ দিয়ে মশলা কষিয়ে নিন।

  • এর মধ্যে শুঁটকি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট রান্না করে নিতে হবে।

  • ঢাকনা খুলে এতে আলু দিন, কিছুক্ষণ কষিয়ে নিন।

  • কষানো হলে বেগুন দিয়ে আবার ১-২ মিনিট রান্না করেন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিতে হবে।

  • আলু সেদ্ধ হয়ে গেলে লবণ চেখে নামিয়ে নিন।

আরও পড়ুন