যেভাবে বানাবেন সুইস রোল, দেখুন রেসিপি

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। প্রিয়জনের জন্য বানাতে পারেন সুইস রোল। রেসিপি দিয়েছে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা’র শেফ মামুনুর রশিদ

সুইস রোলছবি: কবির হোসেন

উপকরণ

  • ডিম: ৫টি

  • চিনি: ২২৫ গ্রাম

  • ময়দা: ১২৩ গ্রাম

  • তেল: ১৩ গ্রাম

  • ভ্যানিলা পাউডার: ৫ গ্রাম

  • হুইপড ক্রিম: ৫০০ গ্রাম

  • চিনি: ২২৫ গ্রাম

  • স্ট্রবেরি: পরিমাণমতো।

সুইস রোল
ছবি: কবির হোসেন

প্রণালি

প্রথমে একটি বাটিতে ডিম ও ১২৫ গ্রাম চিনি একসঙ্গে বিট করুন। মিশ্রণটি হালকা ও ফেনাযুক্ত হয়ে গেলে ধীরে ধীরে ময়দা মিশিয়ে নিন। এরপর তেল ও ভ্যানিলা পাউডার দিয়ে আবার মেশান। মোল্ডে দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট বেক করুন। হুইপড ক্রিম ও বাকি ১০০ গ্রাম চিনি একসঙ্গে বিট করুন। এরপর কুচি করা স্ট্রবেরি যোগ করুন। স্পঞ্জ কেকের ওপর ক্রিম ছড়িয়ে রোল করে নিন। ওপরে হুইপড ক্রিম দিয়ে সাজান এবং স্ট্রবেরির স্লাইস দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন