মানকচু দিয়ে চিংড়ি খেয়েছেন? চেষ্টা করে দেখুন এই রেসিপি

চিংড়ি পছন্দ করেন কমবেশি সবাই। এই উপকরণের সঙ্গে কচু বেটে খেয়েছেন কখনো। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচুপোড়ায় চিংড়ি বাটা

উপকরণ: মানকচু ৩০০ গ্রাম, চিংড়ি ১০০ গ্রাম, নারকেল কোরা আধা কাপ, শুকনা মরিচ ৫ থেকে ৬টি, শর্ষে তেল আধা কাপ, লবণ স্বাদমতো।

কচুপোড়ায় চিংড়ি বাটা
ছবি: কবির হোসেন

প্রণালি: কচু পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। আগুনে দুই পাশ পুড়িয়ে নিতে হবে। চিংড়িতে সামান্য লবণ মেখে নিন। কড়াইয়ে শর্ষে তেল দিয়ে চিংড়ি হালকা করে ভেজে তুলে নিন। এবার শিলপাটায় সব উপকরণ ভালোভাবে বেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।